ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
আবারও যুক্তরাষ্ট্রে বন্দুকহামলা, নিহত ৯
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হামলার ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে বন্দুক হামলায় আরও অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন শিক্ষার্থীও রয়েছেন। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩টি আলাদা স্থানে এসব হামলার ঘটনা ঘটে। এর আগে গত শনিবারের হামলায় ১১ জন নিহত হয়েছিল।
সান ফ্রান্সিসকোর দক্ষিণে, উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-র খামারে দুটি কন্দুক হামলার খবর পাওয়া গেছে। এতে সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার এ হামলার ঘটনা ঘটে। হাফ মুন বে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিমি) দক্ষিণে।
এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি। তবে সান মাতেও কাউন্টি শেরিফ টুইট করে বলেছেন, তিনি ঘটনাটি খতিয়ে দেখছেন। তিনি জানান, সন্দেহভাজন একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নতুন করে হামলার কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে এবিসি৭-এর খবরে বলা হয়েছে, মাউন্টেন মাশরুম ফার্মে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। কাছের একটি স্থানে রাইস টাকিং-সয়েল ফার্মে তিনজন মারা গেছে। সর্বশেষ গণমাধ্যমটি জানায়, ৭ জন নিহত হয়েছেন।
এদিকে আইওয়া অঙ্গরাজ্যে আরেকটি হামলার খবর পাওয়া গেছে। এতে দুই শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
বার্তা সংস্থা এএফপি ডেস মইনিস পুলিশ বিভাগের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৩ জনের মধ্যে হাসপাতালে নেওয়ার পর ২ শিক্ষার্থী মারা গেছে। আরেকজন স্কুলের কর্মচারী। তার অবস্থাও গুরুতর।
প্রবাস বিভাগের আরো খবর
প্রবাস বিভাগের আরো খবর
-
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ ছড়াল যুক্তরাষ্ট্রের ১৫ শহরে
১৬ জুন, ২০২৫ ১৭:২৩ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
কালো পতাকায় লন্ডনে ‘অভ্যর্থনা’ ইউনুসকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও বাতিল!
১৬ জুন, ২০২৫ ১৬:৫০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


