ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
রাজধানীর পশুর হাটে আনুষ্ঠানিক কেনাবেচা শুরু
আগামী ১০ জুলাই রোববার দেশে পালিত হবে হবে পবিত্র ঈদুল আজহা। সে উপলক্ষে আজ বুধবার (৬ জুলাই) থেকে রাজধানী ঢাকায় দুই সিটি করপোরেশনের পশুর হাটে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিক্রি। তবে গতকালও বিভিন্ন হাটে কেনাবেচা করতে দেখা গেছে ব্যবসায়ীদের। যে পরিমাণ পশু উঠেছে সে পরিমাণ বিক্রি শুরু হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় স্থায়ী হাট সারুলিয়া ছাড়াও অস্থায়ী আরো ১০টি হাট বসেছে। অন্যদিকে উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলী হাট ছাড়াও ৯টি হাট বসেছে। হাটে পশু বিক্রির সব প্রস্তুতি কয়েক দিন আগেই শেষ করেছেন ইজারাদাররা। অনেক হাটে অনানুষ্ঠানিক বিক্রিও শুরু হয়েছে।
গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১০টি পশুর হাট বসছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। সেগুলো হলো বাড্ডা আফতাবনগর ইস্টার্ন হাউজিং, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর), মোহাম্মদপুর বছিলার ৪০ সড়কের পাশের খালি জায়গা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, কাঁচকুড়া বেপারিপাড়া রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁ পাড়ার পাশে জামালপুর প্রপার্টিজের খালি জায়গা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় এবার ১১টি হাট বসছে। ডেমরার সারুলিয়ার স্থায়ী হাট ছাড়া অস্থায়ী হাটের মধ্যে উত্তর শাহজাহানপুরের মৈত্রী সংঘ ক্লাবের আশপাশের খালি জায়গা, হাজারীবাগের লেদার টেকনোলজি কলেজের পাশের খালি জায়গা, গোস্তগোলা শ্মশানঘাটের আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজের পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের পাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের পাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের পাশের খালি জায়গা।
এদিকে ডিএনসিসির ছয়টি কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেনের জন্য বুথ উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল লেনদেনের ব্যবস্থা রয়েছে এমন হাটগুলো হচ্ছে গাবতলী, বছিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরের পশুহাট।
এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ এবং সহজ লেনদেন নিশ্চিত করতে স্মার্ট হাটের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ডিএনসিসির ছয়টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ ক্রেতা-বিক্রেতাদের নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া/ফাটা নোট-সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহানগর বিভাগের আরো খবর
মহানগর বিভাগের আরো খবর
-
ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
১৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
অস্বাস্থ্যকর বাতাস ও দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪৯ -
আজ থেকে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিংয়ে বসছে অস্থায়ী সেনা ক্যাম্প
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৫ -
রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
উওরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৯ -
১৩০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি করছে সরকার
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৫ -
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ -
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
কচুক্ষেত সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
৩১ অক্টোবর, ২০২৪ ১৫:২৫ -
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ -
বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে হচ্ছে বিশেষ লাউঞ্জ
৯ অক্টোবর, ২০২৪ ১৩:৫৮ -
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় থাকবে সোয়াট-বোম ডিসপোজাল ইউনিট
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
১৩ অক্টোবর, ২০২৪ ১৭:১২ -
সীমান্তে হত্যাকাণ্ড: ঢাকার প্রতিবাদ
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩২
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


