ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
৪০০ ডলারে ‘ব্রিগেডিয়ার জেনারেল’ পদ কেনেন ঈশিতা
প্রতারণার কৌশল হিসেবে নিরাপত্তা বাহিনীর র্যাংক ব্যাচ ও পদ অর্জনের চেষ্টা চালান গ্রেফতার চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা। তিনি ফিলিপাইনে পরিচালিত একটি ওয়েবসাইট (IPC.Phil.com) থেকে ৪০০ ডলারের বিনিময়ে সামরিক বাহিনীর মতো ‘বিগ্রেডিয়ার জেনারেল’ পদ কিনেন।
রবিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেফতার হওয়া ইশরাত রফিক ঈশিতা পেশায় একজন চিকিৎসক। যিনি বিভিন্ন মাধ্যমে একজন আলোচক, চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, পিএইচডি সম্পন্ন, মানবাধিকার কর্মী, সংগঠক, বিগ্রেডিয়ার জেনারেল পদমর্যাদার এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন বলে ভুয়া পরিচয় দিতেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঈশিতা ভুয়া পরিচয়ের বিশ্বাসযোগ্যতা অর্জনে করতেই ভুয়া নথিপত্র তৈরি ও প্রচার-প্রচারণা চালাতেন।
র্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার ঈশিতা চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ও গবেষক হিসেবে নিজের পরিচয় দিতেন। তার ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রিগুলোর মধ্যে রয়েছে এমপিএইচ, এমডি, ডিও। এছাড়া ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবেও নিজের পরিচয় দিতেন।
ঈশিতা বিভিন্ন সাইটে চিকিৎসা শাস্ত্রে গবেষণাধর্মী প্রবন্ধ, আর্টিকেল ও থিসিস পেপার প্রকাশনা করেছেন। তিনি মূলত অনলাইনে প্রাপ্ত বিভিন্ন গবেষণাধর্মী প্রকাশনা এডিট করে গবেষণাধর্মী প্রকাশনা তৈরি করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ঈশিতা ২০১৩ সালে ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর মিরপুরের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করার সময় শৃঙ্খলাজনিত কারণে তিনি চাকরিচ্যুত হন। এরপর আর কোনো হাসপাতালে তিনি চাকরিতে যোগদান করেননি। ছুটে চলেন খ্যাতির পেছনে। খ্যাতি অর্জন করতে গিয়ে তিনি তার নামের পেছনে দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে সহযোগী মো. শহিদুল ইসলাম ওরফে দিদারসহ ঈশিতাকে গ্রেফতার করা হয়। অভিযানে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ৩০০ পিস ইয়াবা, ৫ বোতল বিদেশি মদ ও মোবাইল ফোন জব্দ করে র্যাব।
মহানগর বিভাগের আরো খবর
মহানগর বিভাগের আরো খবর
-
ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
১৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
অস্বাস্থ্যকর বাতাস ও দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪৯ -
আজ থেকে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিংয়ে বসছে অস্থায়ী সেনা ক্যাম্প
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৫ -
রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
উওরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৯ -
১৩০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি করছে সরকার
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৫ -
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ -
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
কচুক্ষেত সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
৩১ অক্টোবর, ২০২৪ ১৫:২৫ -
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ -
বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে হচ্ছে বিশেষ লাউঞ্জ
৯ অক্টোবর, ২০২৪ ১৩:৫৮ -
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় থাকবে সোয়াট-বোম ডিসপোজাল ইউনিট
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
১৩ অক্টোবর, ২০২৪ ১৭:১২ -
সীমান্তে হত্যাকাণ্ড: ঢাকার প্রতিবাদ
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩২
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


