ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
‘বিআরটি, মেট্রোরেলকে ডিএনসিসির সাথে সমন্বয় করে কাজ করতে হবে’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি কিংবা মেট্রোরেল কর্তৃপক্ষকে ডিএনসিসির সাথে সমন্বয় করে কমপ্লায়েন্স মেনে যথাযথভাবে কাজ করতে হবে।
আজ বুধবার সকালে এয়ারপোর্ট রোড এবং দক্ষিণখান এলাকায় সরেজমিনে পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র একথা বলেন।
তিনি বলেন, বিআরটি কর্তৃপক্ষ কমপ্লায়েন্স মেনে কাজ না করায় এয়ারপোর্ট রোডসহ আশেপাশের এলাকায় পরিবেশ দূষণসহ বিভিন্ন ধরণের জনভোগান্তির সৃষ্টি করেছে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, বিআরটি কর্তৃপক্ষকে অবশ্যই জনকল্যাণে এয়ারপোর্টের সন্নিকটস্থ মহাসড়কে প্রতিবন্ধকতাবিহীন একটি ইউটার্নের সুব্যবস্থা রাখতে হবে।
ডিএনসিসি মেয়র বলেন, বিআরটি কর্তৃপক্ষকে রাস্তা, ড্রেন ও ফুটপাথ সচল রেখে কাজ করতে হবে। জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেজন্য নিয়মিত রাস্তা, ড্রেন ও ফুটপাথ পরিষ্কারের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেকোনো প্রকল্প গ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিএনসিসির সাথে বিস্তারিত আলোচনা করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অনুমতি নিয়ে ডিএনসিসির সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
মোঃ আতিকুল ইসলাম এর উপস্থিতিতে ৭ নম্বর অঞ্চলের ৫০ নং ওয়ার্ডের আজমপুর রেলগেট হতে কসাইবাড়ি সংলগ্ন এলাকায় অবৈধভাবে কাঠের গুড়ি রেখে রাস্তা ও ফুটপাথ দখল করে জনদূর্ভোগ সৃষ্টিকারী মালামাল জব্দ করে সেগুলো স্পট নিলামের ব্যবস্থা করা হয়। এসময় ৫টি জায়গায় জব্দকৃত মালামালগুলো আলাদাভাবে ৫টি স্পট নিলামে সর্বমোট ১১ লক্ষ ৩৭ হাজার টাকায় বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
দক্ষিণখান এলাকা পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
তিনি নগরবাসীকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করেন এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ আতিকুল ইসলাম বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সশরীরে কোরবানীর পশুর হাট এড়ানোর লক্ষ্যেই “ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১” এর ব্যবস্থা করা হয়েছে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় স্লটারিং হাউজে বিজ্ঞানসম্মত উপায়ে এবার ১ হাজার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ২৫টি ফ্রিজার ভ্যানের মাধ্যমে কোরবানি করা গবাদি পশুর গোশত যথাযথভাবে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং “মানব সেবা” নামক একটি এনজিওকে চামড়া দিয়ে দেয়া হবে।
মহানগর বিভাগের আরো খবর
মহানগর বিভাগের আরো খবর
-
ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
১৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
অস্বাস্থ্যকর বাতাস ও দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪৯ -
আজ থেকে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিংয়ে বসছে অস্থায়ী সেনা ক্যাম্প
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৫ -
রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
উওরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৯ -
১৩০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি করছে সরকার
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৫ -
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ -
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
কচুক্ষেত সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
৩১ অক্টোবর, ২০২৪ ১৫:২৫ -
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ -
বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে হচ্ছে বিশেষ লাউঞ্জ
৯ অক্টোবর, ২০২৪ ১৩:৫৮ -
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় থাকবে সোয়াট-বোম ডিসপোজাল ইউনিট
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
১৩ অক্টোবর, ২০২৪ ১৭:১২ -
সীমান্তে হত্যাকাণ্ড: ঢাকার প্রতিবাদ
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩২
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


