English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৫:৪০

১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ পিবিআইয়ের

অনলাইন ডেস্ক
১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ পিবিআইয়ের

১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো সাউথ। সপ্তাহব্যাপী এ খাবার বিতরণ কার্যক্রম শুরু হয় গত ১ জুলাই। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের এবং হতদরিদ্র মানুষরা। তাদের সাহায্যে মানবিক বিবেচনায় পুলিশ সুপার মিজানুর রহমান শেলী উদ্যোগ নেন পথশিশু ও অভুক্তদের খাওয়ানোর। পাঁচমিশালি সবজিসহ মুরগীর রোস্ট দিয়ে প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়। 

পুলিশ সুপার মিজান বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বমানের সাথে। সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুলিশ প্রধান আইজিপি বেনজির আহমেদ স্যার এবং পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশ করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে।