English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১৫:৫৪

কৃষি ঋণ মওকুফের দাবিতে কৃষক-মজুর সংহতির মানববন্ধন

অনলাইন ডেস্ক
কৃষি ঋণ মওকুফের দাবিতে কৃষক-মজুর সংহতির মানববন্ধন

কৃষি ঋণ মওকুফ এবং সার্টিফিকেট মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বরিশালের উজিরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক-মজুর সংহতি। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন। 

কৃষি ঋণ মওকুফ এবং সার্টিফিকেট মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কৃষক-মজুর সংহতি উজিরপুর উপজেলা শাখা উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন করে।

বাংলাদেশ কৃষক মজুর সংহতি উজিরপুর উপজেলা শাখা আহ্বায়ক মো. ইউসুফ রাঢ়ির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আরিফুর রহমান মিরাজ, জেলা ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি হাছিব আহমেদ ও সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন এবং উজিরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সবুজ হাওলাদার প্রমুখ।বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন কৃষক-মজুর সংহতির নেতারা।