English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১৫:৪৮

লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক
লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজধানীর সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে শাওলিন (২৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। মৃত শাওলিন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) কর্মরত ছিলেন। 

রবিবার (৬ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (বন্দর ও ট্রাফিক) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে একজন এসআই পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।