English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১০:৫৯

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩৩

অনলাইন ডেস্ক
রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৫৫ বোতল ফেন্সিডিল, ৯ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা ও ৫০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।