ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
পুরান ঢাকায় বসেনি ইফতারের বাজার
খাদ্য রসিক হিসেবে পুরান ঢাকার মানুষের সব সময়ই আলাদা একটা সুনাম রয়েছে। সেই ধারাবাহিকতাতেই পুরান ঢাকার ইফতার বাংলাদেশের মধ্যে অন্যতম।
বিশেষ করে সমগ্র ঢাকার মানুষেরাই পুরান ঢাকার ইফতারের আলাদা একটা কদর করেন। আর এ এলাকার মানুষের ‘বড় বাপের পোলায় খায়’ ছাড়া ইফতার যেন জমেই না। তবে এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেওয়া লকডাউনে পুরান ঢাকার চকবাজারে বসেনি ইফতারের বাজার। বুধবার (১৪ এপ্রিল) পুরান ঢাকার চকবাজার এবং বিভিন্ন অলিগলি ঘুরে দেখা যায়, অন্যান্যবার যেখানে সকাল থেকেই ইফতারের প্রস্তুতি চলে, দুপুর গড়ালেই যেখানে ইফতারের বাজার বসতে শুরু হতো, এবার সেখানে একদম নেই জনসমাগম। জনশূন্য হয়ে পড়ে আছে সব মার্কেট, রাস্তাঘাট। বন্ধ রয়েছে দোকান।
হাতেগোনা কয়েকটি খাবারের দোকান ছাড়া এলাকার সব দোকান বন্ধ। ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, তেমনি ঐতিহ্যবাহী বিখ্যাত ইফতারের স্বাদ না পাওয়ায় ক্ষোভ রয়েছে পুরান ঢাকাবাসীদের মধ্যেও।
এ বিষয়ে পুরান ঢাকার একাধিক বাসিন্দারা বাংলানিউজকে জানান, পুরান ঢাকার ইফতার শুধু এই এলাকার নয় বরং সমগ্র ঢাকার একটি অন্যতম আগ্রহের জায়গা। এটি একটি ঐতিহ্যও বটে। তবে এবার রমজানে সেই ঐতিহ্য আর স্বাদ থেকে বঞ্চিত হতে হবে তাদের। সামান্য পরিসরে সারতে হবে ইফতার।
আল-আমিন নামে এক বাসিন্দা বলেন, প্রত্যেকবার পুরান ঢাকার ইফতারের আলাদা একটা জায়গা থাকে ইফতারের সময়। কাজের সূত্রে সহকর্মীদের নিয়ে বসা হয় ইফতারে। সেখানে অন্যতম আয়োজন থাকে পুরান ঢাকার ইফতারের। তবে এবার তা হচ্ছে না। তাই সামান্য ফল দিয়েই ইফতারের প্রস্তুতি সারতে হবে।
ফল বব্যবসায়ী আব্দুর রহিম বলেন, লকডাউনের ফলে এলাকার প্রায় সব দোকানপাট বন্ধ। সামান্য কয়েকটি ফলের দোকান আর খাবারের দোকান ছাড়া কোনো কিছুই খোলা নেই। ফলে এই ফলের দোকানগুলোই এখন এই এলাকার বাসিন্দাদের ইফতার সংগ্রহের মূল জায়গা হিসেবে সামনে এসেছে। এছাড়া অন্যান্য বারের তুলনায় লকডাউনের ফলে লোকজন বাইরে না আসায় ব্যবসাতেও রয়েছে মন্দা।
চকবাজারের আলাউদ্দিন সুইটস এর সাব্বির আহমেদ বলেন, অন্যান্যবার সকাল হতেই পুরান ঢাকার চকবাজারের অলিগলি ইফতারের সমারোহে ভরে ওঠে। কিন্তু এবার তা নেই। তাই সামান্য পরিসরে অল্প কিছু ইফতার আনা হয়েছে। খুব জমজমাট হবে তা বলা যাচ্ছে না, সন্ধ্যায় যদি কিছু লোকজন বাইরে আসে, তবেই হালকা-পাতলা বিক্রি হতে পারে।
এদিকে পুরান ঢাকায় চকবাজার এলাকায় লকডাউনে টহলরত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসমাগম এড়াতে এবার ইফতারের বাজার বসতে দেওয়া হয়নি। বরং সবাইকে সচেতন করতেই তারা এখন বার্তা পৌঁছে দিচ্ছেন।
মহানগর বিভাগের আরো খবর
মহানগর বিভাগের আরো খবর
-
ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
১৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
অস্বাস্থ্যকর বাতাস ও দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪৯ -
আজ থেকে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিংয়ে বসছে অস্থায়ী সেনা ক্যাম্প
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৫ -
রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
উওরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৯ -
১৩০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি করছে সরকার
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৫ -
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ -
কচুক্ষেত সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
৩১ অক্টোবর, ২০২৪ ১৫:২৫ -
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ -
বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে হচ্ছে বিশেষ লাউঞ্জ
৯ অক্টোবর, ২০২৪ ১৩:৫৮ -
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় থাকবে সোয়াট-বোম ডিসপোজাল ইউনিট
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
১৩ অক্টোবর, ২০২৪ ১৭:১২ -
সীমান্তে হত্যাকাণ্ড: ঢাকার প্রতিবাদ
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩২
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


