ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
জেনে নিন রাজধানীর যেসব স্থানে বসছে পশুরহাট
সারাদেশে এ বছর দুই হাজার ৩৬২টি কোরবানির পশুরহাট বসানো হবে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে থাকছে ২৪টি পশুর হাট। এবারও সড়ক ও মহাসড়কের পাশে কোনো পশুরহাট থাকছে না বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আর ঢাকার যানজট নিরসনে রাজধানীর চারপাশে হাট বরাদ্দ দিয়েছে সিটি করপোরেশন।
কোরবানির পশু বেচা-কেনা করতে পবিত্র ঈদুল আজহার ঠিক সপ্তাহ খানেক আগে সারাদেশে বসানো হয় পশুর হাট। এ বছরও দুই হাজার ৩৬২টি হাটে পশু বেচা-কেনা করবেন ক্রেতা-বিক্রেতারা। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতায় ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী পশুরহাট বসবে বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. এবিএম খালেকুজ্জামান।
জানা গেছে, এই হাটগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪টি হাট থাকবে। নিয়ম অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে এসব হাটে পশু বেচাকেনা শুরু হবে, ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এদিকে, হাট প্রস্তুত করতে ৫ ও ৬ আগস্ট ইজারাদারদের সময় দেওয়া হয়েছে।
উত্তর সিটির স্থায়ী গাবতলীর হাট ছাড়া ৯টি হাটের সর্বোচ্চ দর ১৩ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৭৮৬ টাকা। আর দক্ষিণ সিটির ১৪টি হাটের সর্বোচ্চ দর ৮ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে ২৩টি হাট ইজারা দেওয়া হয়েছে ২২ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৬২৭ টাকায়।
রাজধানীর উত্তর সিটি করপোরেশনের যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট:- উত্তরা ১৫ নম্বর সেক্টরের হাট, খিলক্ষেত বনরূপা হাট, খিলক্ষেত তিনশ ফুট সড়ক সংলঘ্ন উত্তর পাশে, ভাটারা (সাঈদনগর) পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনসের খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউসিং) খালি জায়গা, হাট, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশের সেতু প্রপার্টি ও উত্তর খান মৈনারটেক শহিদনগর হাউজিংয়ের খালি জায়গা।
অপরদিকে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট:- আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি যায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ঝিগাতলা-হাজারীবাগ মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, লালবাগ রহমতগঞ্জ খেলার মাঠ হাট, কামরাঙ্গীর চর ইসলাম চেয়াম্যান বাড়ি মোড়, পোস্তগোলা শ্মশানঘাট হাট, শ্যামপুর বালুর মাঠসহ আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, শনির আখড়া ও দনিয়া মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যন্ড খেলার মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ারটেক মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা ও আফতাবনগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া বাজার।
মহানগর বিভাগের আরো খবর
মহানগর বিভাগের আরো খবর
-
ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
১৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
অস্বাস্থ্যকর বাতাস ও দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪৯ -
আজ থেকে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিংয়ে বসছে অস্থায়ী সেনা ক্যাম্প
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৫ -
রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
উওরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৯ -
১৩০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি করছে সরকার
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৫ -
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ -
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
কচুক্ষেত সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
৩১ অক্টোবর, ২০২৪ ১৫:২৫ -
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ -
প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে হচ্ছে বিশেষ লাউঞ্জ
৯ অক্টোবর, ২০২৪ ১৩:৫৮ -
বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় থাকবে সোয়াট-বোম ডিসপোজাল ইউনিট
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
১৩ অক্টোবর, ২০২৪ ১৭:১২ -
সীমান্তে হত্যাকাণ্ড: ঢাকার প্রতিবাদ
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩২
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


