শিমুল হত্যার প্রতিবাদে তুরাগে মানববন্ধন
দৈনিক সমকালের শাহাজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তুরাগ থানা প্রেসক্লাব।
সোমবার সকাল ১০ টায় আব্দুল্লাহপুর-নবীনগর মহাসড়কে কামারপাড়া বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন তুরাগ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেক-উজ-জামান খান, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন ডালী, দৈনিক সমকালের টঙ্গি প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, এশিয়ান টিভির বি এম শফিকুল ইসলাম টিটু, দৈনিক আজকের নতুন খবরের সিনিয়র সাংবাদিক মোঃ ইলিয়াছ মোল্লা, সংবাদ প্রতিদিনের এম আর নাসির, দৈনিক সংবাদের মোঃ ওয়াজ উদ্দিন, দি ডেইলী নিউজ স্টারের মোঃ মিজানুর রহমান, দৈনিক আজকের আলোকিত সকালের আশরাফুল আলম আশরাফ, শেষ সংবাদের মোঃ জুয়েল, সাংবাদিক মোঃ মোবারক হোসেন প্রধানীয়া, সাংবাদিক রাজু আহমেদ সায়মা, সৈয়দ ইদ্রিস, মোঃ আওলাদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সোহেল রানা, মোঃ খোকন মিয়া, মোঃ ওমর ফারুখ, শিশু সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমা প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিমুলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
তুরাগ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু তাহের বলেন, পেশাগত দায়িত্বপালন করার সময় নির্মমভাবে সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই এ দেশের সাংবাদিক মেনে নেবে না। সাংবাদিক সাগর রুনির মতো এই হত্যা মামলাটির বিচার কার্যক্রম যেন ফাইল বন্দি হয়ে না যায় সেজন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে সাংবাদিক শিমুলের স্ত্রী কামরুন নাহার, ছেলে সাদি (১২) এবং ৩ বছরের শিশুকন্যা তামান্নার নিরাপত্তার জোর দাবি জানান।


