English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫৫

‘বাঙালি দুষ্কৃতকারী’ বলে নিঃশর্ত ক্ষমা চাইলেন গাইবান্ধার ডিসি

নিজস্ব প্রতিবেদক
‘বাঙালি দুষ্কৃতকারী’ বলে নিঃশর্ত ক্ষমা চাইলেন গাইবান্ধার ডিসি

গাইবান্ধার ডিসি মোহম্মদ আবদুস সামাদ প্রতিবেদনে ‘বাঙালি দুস্কৃতকারী’ শব্দ ব্যবহার করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে আদালতে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।   পরে দুপুরে আদালতে জিজ্ঞাসার জবাবে ডিসি বলেন, প্রতিবেদনে শব্দ চয়নে যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়নি। এজন্য আমার ভুল হয়েছে। আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। 

তিনি বলেন, গত ১৬ নভেম্বর পুলিশ সুপারের কাছ থেকে হামলার ঘটনার বিষয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা পাই। ঐ বর্ণনায় ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দটি ছিল। যেহেতু বিষয়টি তদন্তের জন্য নিয়েছি সেহেতু ঐ শব্দটি হুবহু রাখা হয়েছে। 

এ পর্যায়ে আদালত বলেন, আপনি শিক্ষিত লোক। সিভিল সার্ভিসের সদস্য। এ ধরনের শব্দ আর কখনো ব্যবহার করবেন না। এটি খুবই খারাপ শব্দ যা আপনি প্রতিবেদনে ব্যবহার করেছেন।