English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১২:১২

অভিযানে জাল মুদ্রাসহ আটক ১০

অনলাইন ডেস্ক
অভিযানে জাল মুদ্রাসহ আটক ১০

রাজধানীর বসুন্ধরার একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ ৯ বিদেশি এবং এক বাংলাদেশিকে আটক করেছে র‌্যাব-২।

রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সোমবার (৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া জাল মুদ্রার মধ্যে রয়েছে ইউরো, ডলার ও  টাকা। এ ছাড়া জাল মুদ্রা তৈরির উপকরণ রয়েছে। এ বিষয়ে পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।