English Version
আপডেট : ২ জুলাই, ২০১৬ ০২:১২

বনানীর বহুতল ভবনে আগুন

অনলাইন ডেস্ক
বনানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কের একটি বহুতল ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে।