English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৯:৩৪

জলাবদ্ধতায় মিরপুরে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
জলাবদ্ধতায় মিরপুরে তীব্র যানজট
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে মিরপুরের বিভিন্ন সড়ক। কোথাও কোথাও পানি জমেছে হাঁটু পর্যন্ত বা তারও বেশি এই ঘন্টার বৃষ্টিতে। এই জলাবদ্ধতার কারণে মিরপুর ১০ নম্বর সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই যানজট অলিগলিতেও। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (৬ জুন) বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টার বৃষ্টিতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তায় পানি জমে থাকায় সড়কের অনেক স্থানে গাড়ি চলাচল করতে পারছে না, আবার চললেও গতি অত্যন্ত ধীর। জলাবদ্ধতার কারণে শ্যাওড়াপাড়া থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মিরপুর ১০ নম্বর থেকে বনানীর দিকে যাওয়ার রাস্তায়ও একই অবস্থা।
 
সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে শ্যাওড়াপাড়া থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত আসতে তার সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। রাস্তায় পানি জমার কারণে মিরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও আটকে পড়েছে। জলাবদ্ধতার কারণে সড়কের অনেক স্থানে যানবাহন চলাচল করতে পারছে না। পাশাপাশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া অফিস শেষে ঘরমুখো মানুষও পড়েছেন ভোগান্তিতে।