তুরাগে সাংবাদিকের ওপর যুবলীগের হামলা
রাজধানীর তুরাগের যুবলীগ পরিচয়ে দৈনিক ইত্তেফাকের তুরাগ থানা প্রতিনিধি রাসেল খানের ওপর সন্ত্রাসী হামলার চালানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আহালিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিক জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তুরাগের আহালিয়া এলাকায় যুবলীগের পরিচয়ে স্থানীয় সন্ত্রাসী কবির হাছানসহ তার ১০/১২ জন যুবক লোহার রড ও ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে উত্তরার কেয়ার জোন হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিক মাহফুজুল আলম খোকন জানান, রাসেলকে উত্তরা পশ্চিম থানা যুবলীগের সভাপতি প্রার্থী কবির হাছান ও তার সন্ত্রাসী গ্রুপের লোকজন লোহার রড ও ধারালো অস্ত্রদিয়ে হত্যার উদ্দেশে ক্লাবঘরে আটকে রেখে মারপিট করে এবং উচ্চস্বরে বলতে থাক “আমি হাবিব হাসানের ভাগীনা তুই কত বড় সাংবাদিক তা আজ দেইখা লম ‘।
ঘটনা সম্পর্কে জানতে উত্তরা থানা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কবির আমার ভাগিনা, আপনারা চাইলে আমি বিষয়টি মিট করে দিতে পারি।
এবিষয়ে জানতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, এ বিষয়ে রাসেলের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং ৮ তাং ১২/০৫/২০১৬ইং এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এদিকে সাংবাদিক রাসেলের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় তুরাগ প্রেস ক্লাবে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় তুরাগ প্রেস ক্লাবের সভাপতি মো. আবু তাহের বলেন, সাংবাদিক রাসেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন তুরাগ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আশরাফ হোসেন ডালী, দপ্তর ও অর্থ সম্পাদক মো. ইলিয়াছ মোল্লা, রুকুন উদ দৌলা সোহেল, মোল্লা তানিয়া ইসলাম তমাসহ অন্যান্য সাংবাদিকগণ।


