ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
রাতভর থানায় আইভীর অনশন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন পার্কের ঠিকাদারকে গ্রেফতার করার প্রতিবাদে সদর মডেল থানায় রাতভর অনশন করেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বুধবার রাত সাড়ে ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত থানায় সিটি মেয়র আইভীসহ প্রায় তিন শতাধিক এলাকাবাসীও থানায় অবস্থান করেন।
মেয়র আইভীর অভিযোগ সিটি করপোশনের নির্মাণাধীন পার্কের কাজ বন্ধ করতে একটি কুচক্রী মহল প্রভাব খাটিয়ে ঠিকাদার জাকির হোসেনকে বিনা কারণে গ্রেফতার করেছে। এ দিকে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, রেলওয়ের মামলার পরিপ্রেক্ষিতে পার্কের ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাশেই জিমখানা এলাকা। সেখানে দীর্ঘদিনের বস্তি উচ্ছেদ করে ঢাকার হাতিরঝিলের আদলে পার্ক নির্মাণের কাজ করছে সিটি করপোরেশন। রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে গেলে তাদের বাধা দেয় এলাকাবাসী। এসময় তারা রেলের বেশ কিছু সরঞ্জাম ভাঙচুর করে। এ ঘটনার পর বুধবার রাতে রেলওয়ে দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা করে। গ্রেফতারকৃত ঠিকাদার জাকির এ মামলার দ্বিতীয় আসামি এবং প্রথম আসামি সিটি করপোরেশনের আরেক ঠিকাদার আবু সুফিয়ান।
মামলার এজাহারে বলা হয়, গত ২৭ মার্চ মামলার আসামিরা অবৈধভাবে রেলওয়ের ৯ দশমিক ৯ একর জমিতে পার্ক নির্মাণ করছেন। আরো বলা হয় রেলওয়ের প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের সম্পত্তি তারা নষ্ট করেছে। ইতিমধ্যে তারা রেলওয়ের স্লিপার, গাছপালাসহ প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের সম্পত্তি চুরি করে নিয়ে গেছে।
গ্রেফতারের খবর পেয়ে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী থানায় যান। তিনি জানান, হয়রানি কারার জন্য ঠিকাদার জাকিরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে দুই প্যানেল মেয়র ওবায়েদউল্লাহ ও মনিরুজ্জামানসহ তিন শতাধিক নারী-পুরুষ রাতভর অবস্থান করেন।
প্রতিকী অবস্থান শেষে থানা থেকে বেরিয়ে যাওয়র সময় আইভি সাংবাদিকদের বলেন, যদি কোনো অপরাধ হয়ে থাকে তবে সেটা আমি করেছি। কারণ এ পার্ক নির্মাণের উদ্যোগ আমি নিয়েছি। মামলা হলে আমার বিরুদ্ধে হওয়া দরকার। মামলায় প্রথম আসামি করা হয়েছে আমার কর্মী ঠিকাদার সুফিয়ানকে। একজন প্রভাবশালী ব্যক্তি আমার উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করতেই এ কাজ করেছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, রেলওয়ের মামলার পরিপ্রেক্ষিতে ঠিকাদার জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
মহানগর বিভাগের আরো খবর
মহানগর বিভাগের আরো খবর
-
ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার
১৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
অস্বাস্থ্যকর বাতাস ও দূষণের তালিকায় বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা
১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪৯ -
আজ থেকে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিংয়ে বসছে অস্থায়ী সেনা ক্যাম্প
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৫ -
রাজধানীতে গভীর রাতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
উওরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৯ -
১৩০ টাকায় প্রতি ডজন ডিম বিক্রি করছে সরকার
১৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৫ -
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ -
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
কচুক্ষেত সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
৩১ অক্টোবর, ২০২৪ ১৫:২৫ -
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ -
বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে হচ্ছে বিশেষ লাউঞ্জ
৯ অক্টোবর, ২০২৪ ১৩:৫৮ -
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯ -
প্রতিমা বিসর্জনে নিরাপত্তায় থাকবে সোয়াট-বোম ডিসপোজাল ইউনিট
১৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮ -
যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি, আটকদের পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য
১৩ অক্টোবর, ২০২৪ ১৭:১২ -
সীমান্তে হত্যাকাণ্ড: ঢাকার প্রতিবাদ
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩২
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


