English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৭:৩৪

ট্রেনে কাটা পড়েছে অজ্ঞাত নারী

নিজস্ব প্রতিবেদক
ট্রেনে কাটা পড়েছে অজ্ঞাত নারী

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

তিনি জানান, কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘এগার সিন্ধু’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।