English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১৩:১৯

অবৈধ জায়গা ছাড়তে সাতদিনের আল্টিমেটাম: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক
অবৈধ জায়গা ছাড়তে সাতদিনের আল্টিমেটাম: আনিসুল হক

রাজধানীতে দখলে থাকা অবৈধ জায়গা ১০ মার্চ অর্থাৎ আগামী সাতদিনের মধ্যে জায়গা ছেড়ে দিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক।

অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে গুলশান ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।