English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১১:৫৩

দুই শিশুকে হত্যা করেছে মা

নিজস্ব প্রতিবেদক
দুই শিশুকে হত্যা করেছে মা

রাজধানীর বনশ্রীতে দুই শিশুকে হত্যা করেছে তাদের মা। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পারিবারিক অভাব অনটনের কারণে গত ২৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে শ্বাসরোধ করে হত্যা করেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত ২৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১৪) ও তার সহোদর ভাই আলভী আমানকে (৬) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পিতা-মাতাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করে। তবে ঢামেক হাসপাতলে ময়নাতদন্তে নিহত দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।