ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
প্রত্নতত্ত্ববিদ আ ক ম যাকারিয়ার জীবনাবসান
প্রত্নতত্ত্ববিদ ও পুঁথিসাহিত্য বিশারদ আ ক ম যাকারিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আজ বুধবার দুপুরে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সাবেক সচিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার ছেলে মারুফ শমসের যাকারিয়া জানান, ফুসফুস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত ২৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার বাবা। তিনি ডা. মামুনুর রশিদ ও ডা. কামরুল আলমের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন। গত কয়েকদিন ধরেই তার অবস্থার অবনতি হচ্ছিল। মঙ্গলবার তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আজ দুপুর ১২টার কিছু আগে ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে নেন।
মারুফ শমসের যাকারিয়া জানান, বুধবার বিকালে লেক সার্কাস তেঁতুলতলা মাঠে তার বাবার জানাজার পর মরদেহ নিয়ে যাওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে। বৃহস্পতিবার জোহরের পর ধরিকান্দি উপজেলায় গ্রামের বাড়িতে আবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এ বিষয়ে শমরিতা হাসপাতালের এডমিশন বিভাগের ফাতেমা আক্তার বলেন, আ ক ম যাকারিয়া মেডিসিন ও বক্ষব্যাধি ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। অবস্থার আরও অবনতি হলে মঙ্গলবার তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আজ বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরও বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে যাকারিয়ার পরিবারবর্গ মরদেহ নিয়ে যান।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি যাকারিয়া প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার জন্য ২০১৫ সালে একুশে পদক পান। তার আগে ২০০৬ সালে পান বাংলা একাডেমি পুরস্কার। অসুস্থতার কারণে জীবনের শেষ তিনটি বছর তার কলাবাগানের লেক সার্কাসের বাসা ও হাসপাতালেই কেটেছে। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মহানগর বিভাগের আরো খবর
মহানগর বিভাগের আরো খবর
-
আজ থেকে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিংয়ে বসছে অস্থায়ী সেনা ক্যাম্প
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪৫ -
আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জনকে
১৮ নভেম্বর, ২০২৪ ১০:২০ -
উওরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ
৩০ অক্টোবর, ২০২৪ ১০:৩৯ -
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫
২৭ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
রাজধানীর পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৯ -
কচুক্ষেত সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
৩১ অক্টোবর, ২০২৪ ১৫:২৫ -
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ -
বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯ -
রাজধানীর বনানীর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৯
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


