অক্ষম স্বামীর সাথে সম্পর্ক বাঁচাতে যা করলেন স্ত্রী!
পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক রক্ষা করা। অনেক সময় স্বামীর শারীরিক অক্ষমতার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কেন ভাঙে তার পিছনে যেমন বহু যুক্তি রয়েছে আবার কেন ভাঙতে ভাঙতে আবারও জুড়ে যায়, তার পিছনে রয়েছে অনেক অনেক আত্মত্যাগ। তেমনই একটি অকল্পনীয় আত্মত্যাগের গল্প— ‘উমিদ’। অর্পণ রায়চৌধুরীর পরিচালনায় নির্মিত এই শর্ট ফিল্মটি মুক্তি পেয়েছিল ইউটিউবে দু’মাস আগে। ইতিমধ্যেই ৯ লাখেরও বেশি ভিউ হয়েছে এই ১৪ মিনিটের ছোটছবিতে।
মানসী ও অমিতের প্রেম করে বিয়ে কিন্তু তিন বছরের মাথায় ভেঙে যেতে বসেছে সম্পর্ক। সামনে এসেছে একটি কঠিন সত্য। অমিত প্রজননক্ষমতাহীন। স্বামীর এই অক্ষমতা হাসিমুখে মেনে নিলেও ক্রমশই বিবাহবিচ্ছেদের দিকে এগোতে থাকে দু’জনে। কিন্তু শেষ পর্যন্ত অমিত মুখোমুখি হয় এমন একটি সত্যের যা কল্পনাতীত! মূল দু’টি চরিত্রে রয়েছেন রাহুল বাগ্গা ও নিধি শুক্লা।
ছবির গল্পটি লিখেছেন পরিচালক নিজেই। সিনেম্যাটোগ্রাফি থেকে আবহ, সবকিছুই অত্যন্ত উচ্চমানের। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ছবির শেষে অকল্পনীয় একটি টুইস্ট যা দর্শকের কাছে একেবারেই অপ্রত্যাশিত। এবেলা


