রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি
ধনু (23 Nov - 21 Dec) ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
কাজকর্মে উৎসাহবোধ করবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মকর (22 Dec - 20 Jan) বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। চক্ষু বা মাথা ব্যথায় ভুগতে পারেন।
কুম্ভ (22 Jan - 18 Feb) নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
সে ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মানসিক শান্তি অক্ষুণ্ন থাকতে পারে। দাম্পত্য ভুল-বোঝাবুঝি অবসান হতে পারে। অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।
মীন (19 Feb - 20 Mar) কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
মেষ (21Mar - 20 Apr) ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে।
বৃষ (21 Apr - 20 May) সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যও পেয়ে যেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।
মিথুন (22 May - 21 Jun) সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যেতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কর্কট (22 Jun - 22 Jul) অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।
সিংহ (23 Jul - 23 Aug) ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।
কন্যা (24 Aug - 23 Sep) শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করার চেষ্টা ক্ষতিকর হতে পারে।
তুলা (24 Sep - 23 Oct) বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক (24 Oct - 22 Nov) বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করবেন। রোমান্স ও বিনোদন শুভ।


