English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:০৩

গোলাপ জলের পাঁচ গুণ

অনলাইন ডেস্ক
গোলাপ জলের পাঁচ গুণ

রূপচর্চার জন্য সকলেই কাছেই আর কিছু থাকুক বা না থাকুক গোলাপ জল ঠিক থাকেই৷ ত্বক মসৃণ করতে বা ত্বককে ট্যানমুক্ত করতে গোলাপ জলের জুরি মেলা ভার৷ এই মৌশুমে গোলাপ থেকে জল পেতে পারেন আরও অনেক উপকারিতা।

গোলাপ জলে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে যা ত্বকে র‍্যাশ বা চুলকুনি কমাতে বা ত্বকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে৷ ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে পারে গোলাপ জল৷ এটি ত্বকের গভীরে গিয়ে অতিরিক্ত তেল ও ময়লা বের করে আনে৷ এরফলে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷

এটি মুখোর যেকোনো কালো দাগ তুলে দিতে সাহায্য করে৷ প্রতিদিন সকালে বা রাতে শুতে যাওয়ার আগে গোলাপ জলে ত্বকে ব্যবহার করলে আপনি নিজেই তফাৎ বুঝতে পারবেন৷ চুলের ক্ষেত্রেও গোলাপ জল কার্যকরী হতে পারে৷ শ্যাম্পুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করলে চুলের রুক্ষতা কমে যাবে এবং চুল অনেক বেশি উজ্জ্বল হবে৷ বাড়িতে তৈরি যেকোনো ফেস প্যাকের সঙ্গে গোলাপ জল ব্যবহার করতে পারেন৷ এতে ত্বক হাইড্রেট হবে এবং ত্বক অনেক বেশি সতেজ থাকবে৷ তথ্য  : ইন্টারনেট