English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৪০

সেই ‘শয়তানের বাচ্চা’ এখন স্কুলে পড়ে

নিজস্ব প্রতিবেদক
সেই ‘শয়তানের বাচ্চা’ এখন স্কুলে পড়ে

নিউজ ডেস্ক : ঠিক এক বছর আগের কার কথা যাকে 'শয়তানের বাচ্চা' বাচ্চা বলে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে সেই শিশুটির বর্তমান অবস্থা দেখলে আপনার ঘুম ভেঙে যাবে। আপনার পঞ্চ ইন্দ্রিয় কথা বলবে। 

অপুষ্ট, রুগ্ন, মাথাসর্বস্ব ছেলেটার চেহারাটাই হয়তো এমনটা ভাবতে বাধ্য করেছিল। এমনও হতে পারে হতে পারে, পড়শিদের চাপে পড়েই কোলের বাচ্চাকে ফেলে যেতে বাধ্য হয়েছিল পরিবার।

একবছর আগের একদিন। আবর্জনা ঘেঁটে বাচ্চাটিকে শেষপর্যন্ত যখন তুলে আনা হল, নিশ্চল চোখজোড়া। ধুলো মাখামাখি আদুল গায়ে আপাদমস্তক অপুষ্টির আঁচড়। অস্থিমজ্জাসার সেই শরীর যে তখনও বেঁচে, বুকের খাঁচার ধুকপুকানি তা জানান দিচ্ছিল। আর কয়েক ঘণ্টা এভাবে পড়ে থাকলে, মৃত্যুই হতো তার ভবিতব্য। 

একবছর আগের সেই ছবি ভাইরাল হয়ে তোলপাড় ফেলেছিল। এক বিদেশী অপার স্নেহে বাচ্চাটিকে পানি খাওয়াচ্ছে। একহাতে মুখে ধরা মিনারেল ওয়াটারের বোতল, অন্য হাতে খাবারের প্যাকেট। ফেসবুক, টুইটারে শেয়ারের পর শেয়ার হয়েছে।

এক বছর বাদে আবারও পোস্ট হয়েছে সেই একই ধরনের ছবি। মুখে ধরা পানির বোতল। কিন্তু, তার মধ্যেই আমূল পরিবর্তন। এক বছর আগের নাইজেরিয়ার সেই বাচ্চাটিই যে এ, না-বললে, শুধু দেখে চেনার উপায় নেই।

অপুষ্টির আর ছিটেফোঁটাও নেই। গায়েগতরেও পুরুষ্ট, অন্য পাঁচটা সুস্থ-স্বাভাবিক বাচ্চার মতো। এখন সে স্কুলেও যাচ্ছে। আফ্রিকায় কর্মরত যে ডেনিশ এনজিও কর্মী শিশুটিকে উদ্ধার করেছিলেন, সেই আনিয়া রংগ্রেন লভেনই ছবিটি পোস্ট করেছেন। বাচ্চাটির নাম রাখা হয়েছে হোপ।

তার প্রথম স্কুলে যাওয়ার দিনই এই ছবিটি তোলা।