পিরিয়ডেও করা যাবে যে তিনটি ইয়োগা
জীবন যাত্রা ডেস্ক: প্রাপ্তবয়স্ক মেয়েদের কিছু বিশেষ দিন আসে যখন নিয়মিত কর্মকাণ্ডে ছেদ ঘটে। যারা স্বাস্থ্যসচেতন এবং নিয়মিত ব্যায়াম করেন তারা ভাবেন পিরিয়ডের সে সময়টাতে কি ব্যায়াম করা যায়? হ্যাঁ, তারা এখন থেকে পিরিয়ডের সময়টাতে করতে পারে এ তিনটি ইয়োগা।
১. বজ্রাসন মাদুরে হাঁটু গেড়ে বসুন। তারপর পায়ের গোড়ালির ওপর বসুন এবং উরুতে হাত রাখুন। মনকে শান্ত করুন। এবং ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটা পাঁচ মিনিটের মতো করুন। এটা আপনার পেলভিক (নখের নিচে মাংসপেশি) অঞ্চলে রক্ত চলাচল বাড়িয়ে দেবে এবং সেখানের পেশীগুলোকে সবল করবে এবং পিরিয়ডের ছোটখাট জটিলতা থেকে বাঁচিয়ে রাখবে।
২. সুপ্ত বদ্ধ কোণাসন শুয়ে পড়ুন এবং হাঁটুবাকা করে দু’পায়ের পাতা মিশান। অস্বস্তিকর হলে হাঁটুর নিচে বালিশ দিতে পারেন। এভাবে দু মিনিট থাকুন। এটা শরীরকে শীতল করে এবং শারীরিক ও মানসিক জটিলতা নিরসনে চমকপ্রদ ভূমিকা রাখে।
৩. শশাঙ্কাসনা খরগোসের মত দেখতে এই ইয়োগাটিকে শশাঙ্কাসনা বলে। প্রথমে বজ্রাসনের মতো বসতে হবে। তারপর নিজেকে বাঁকা করে হাঁটুর দিকে শরীরের ওপরের অংশকে নিয়ে আসুন। হাত এবং কপাল ফ্লোরে লাগানোর চেষ্টা করুন। এটা তিন থেকে পাঁচবার চেষ্টা করুন। এটা আপনার পিঠের জন্য অনেক উপকারী এবং পেলভিক অঞ্চলের পেশীগুলোকে সবল করবে। এটা কোষ্ঠকাঠিন্য নিরাময় করে এবং মনকে প্রশান্ত করে। সূত্র : টাইমস্ অব ইন্ডিয়া


