English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৪

১২০ কেজি ওজন নিয়ে আর্জেন্টাইন সেরা সুন্দরী!

অনলাইন ডেস্ক
১২০ কেজি ওজন নিয়ে আর্জেন্টাইন সেরা সুন্দরী!

সৌন্দর্য পরিমাপের কাঠি যে শুধু ছিপছিপে গড়নের দেহ নয়, দরকার বুদ্ধিমত্তারও সেটাই এবার প্রমাণ করলেন আর্জেন্টাইন তরুণী এস্তেফানিয়া কোরিয়া। শরীরের ১২০ কেজি ওজন নিয়েও তিনি সেরা সুন্দরীর পুরষ্কার জিতেছেন।

দেশটির পশ্চিম মেনডোজা প্রদেশের ভেন্ডিমিয়ার সেরা সুন্দরী হয়েছেন তিনি। সেরা সুন্দরী নির্বাচিত হতে মেনডোজার ১৮টি বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আসতে হয়েছে এস্তোফানিয়াকে। প্রতিযোগিতায় তিনি কলোনিয়া সেগোভোর প্রতিনিধিত্ব করেছেন।

পাঁচ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এস্তেফানিয়াকে ‘বৈষম্য-বিরোধী’ রানী হিসেবে ভূষিত করা হয়েছে। সেরা সুন্দরীর খেতাব অর্জনের পর এস্তেফানিয়া সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। 

এস্তেফানিয়া কোরিয়া বলেন, আমি বৈষম্য ভাঙতে চেয়েছি। আমি মূলত মেনডোজা প্রদেশের সব নাগরিকদের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছি। বিশেষ করে ওয়াইন সেক্টর উপস্থাপন করতে চেয়েছি। এই পর্যায়ে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। গত এক বছর আমি প্রস্তুতি নিয়েছি, একটি মডেলিংও করেছি। চেহারা বা ফিগার নিয়ে চিন্তা করিনি। ভবিষতে আমি আরো বড় প্রতিযোগিতায় অংশ নিতে চাই।