English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০১৬ ১৩:৩১

ক্লান্তি দূর করুন মাত্র ১ মিনিটে

নিজস্ব প্রতিবেদক
ক্লান্তি দূর করুন মাত্র ১ মিনিটে

বর্তমান সময়ে শারীরিক ক্লান্তি ও মানসিক উদ্বেগ যেন আমাদের নিত্যসঙ্গী।  রিফ্লেক্সোলজি এমন একটি বিদ্যা যেখানে শরীরের কিছু বিশেষ অংশে (রিফ্লেক্সোলজির পরিভাষায় প্রেশার পয়েন্ট) চাপ সৃষ্টি বা ম্যাসাজের মাধ্যমে নানা শারীরিক ও মানসিক সমস্যা দূরীকরণের উপায় বাতলানো হয়।

যা করবেনঃ

প্রথমে নিজের আঙুলের সাহায্যে ভ্রু ও কপালের মাঝামাঝি নাকের উপরের সবচেয়ে অবতল অংশটিকে চিহ্নিত করুন। তারপর চোখ বন্ধ করে শরীরকে সম্পূর্ণ শিথিল করে নিজের কোনও একটি হাতের বুড়ো আঙুলের সাহায্যে ওই অংশে আলতো চাপে উপরে-নীচে আঙুল বুলিয়ে ম্যাসাজ করুন ১ মিনিট।

দেখবেন, এই সামান্য ম্যাসাজের ফলেই আপনার শারীরিক ক্লান্তি ও মানসিক উদ্বেগ অনেকখানি কমে গিয়েছে।দূর হয় মাথাব্যথা, নিদ্রাহীনতা, সাইনাসের যন্ত্রণা, এবং সর্দিও। বিশ্বাস না হলে নিজে একবার ম্যাসাজ করেই দেখুন না। মাত্র ১ মিনিটেই এই প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করে নিতে পারবেন।