English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১১:৫০

যৌনকর্মী হতে চান বলিউডের যে অভিনেত্রী!

অনলাইন ডেস্ক
যৌনকর্মী হতে চান বলিউডের যে অভিনেত্রী!

বলিউডে কাস্টিং কাউচের খবর মাঝে মধ্যেই শোনা যায়। সিনেমায় একটা ভাল চরিত্র পেতে নাকি যৌনতায় সামিল হতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। বলিপাড়ায় এ অভিযোগ নতুন নয়। কিন্তু তাই বলে খোদ অভিনেত্রী কেন হয়ে উঠছেন যৌনকর্মী! আর সেই অভিনেত্রীর নাম যখন স্বরা ভাস্কর। আর এ খবরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে বলিপাড়ায়।

‘নীল বট্টে সন্নাটা’ ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, সমালোচকরাও প্রশংসা করেছিলেন একবাক্যে। সেখানে তার চরিত্র ছিল এক কাজের মেয়ের। বলিপাড়ার গ্ল্যামার ঝেড়ে ফেলে এ কমেডিতে একেবারে নিখাদ কাজের মেয়েই হয়ে উঠেছিলেন স্বরা। আর তাই তার কাছে দর্শক ও বলিপাড়ার প্রত্যাশা অনেক। সে চাহিদা পূরণ করতেই এবার যৌন পেশার খুঁটিনাটিও রপ্ত করতে হচ্ছে অভিনেত্রীকে। এ খবরে অনেকে তাজ্জব হতে পারেন বটে কিন্তু তার পরের চরিত্রটি যে এক যৌনকর্মীরই।

কৃপালিনীর উপন্যাস ‘টিকলি অ্যান্ড লক্ষী বোম্ব’ অবলম্বনে তৈরি হচ্ছে এ ছবি। পরিচালক নিজেই এর চিত্ররূপ দেবেন। এক কো-অপারেটিভ সংস্থা গড়ে তুলতে দুই যৌনকর্মীর লড়াইয়ের কাহিনী উঠে এসেছে এ উপন্যাসে। এখানে টিকলির চরিত্রে দেখা যাবে স্বরাকে। চরিত্রটিতে অভিনয়ের জন্য প্রথমেই তাকে উপন্যাসটি পড়তে দেন আদিত্য। আর পড়া শেষ হওয়া মাত্র কোন দ্বিধা না করেই এ চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যান স্বরা। হ্যাঁ, এ কারণে তাকে যৌনপল্লির খুঁটিনাটি শিখতে হবে, আয়ত্ত করতে হবে যৌনকর্মীর আদব-কায়দাও। কিন্তু চরিত্রের খাতিরে যৌনকর্মী হয়ে হাজির হতেও দ্বিধা নেই স্বরার।

ছবিটি তৈরি হবে ক্রাউড ফাউন্ডিংয়ের মাধ্যমে। অর্থাৎ কোন একজন প্রযোজক থাকবেন না। উৎসাহীদের অর্থেই তৈরি হবে ছবিটি। আগামী জানুয়ারী থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আর তখনই যৌনকর্মী হয়ে উঠতে দেখা যাবে বলিপাড়ার এই বোল্ড বিউটিকে।

সূত্র: সংবাদ প্রতিদিন