English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৬ ১৫:৩৭

সাবধান চিকেন উইংস ভাজা খাওয়া থেকে

অনলাইন ডেস্ক
সাবধান চিকেন উইংস ভাজা খাওয়া থেকে

চিকেন ফ্রাইয়ের মতো, চিকেন উইংস (মুরগির পাখা) ফ্রাইও অনেকের বেশ পছন্দ। মুরগির পাখা খাওয়া কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়।

সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে, মুরগির পাখা থেকে হতে পারে সিস্ট। সিস্ট হলো পানিপূর্ণ এক ধরনের থলে। আর এতে বেশি ক্ষতিগ্রস্ত হন নারীরা।

গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণে মুরগির পাখা ভাজা খেলে নারীর গর্ভ ও স্তনে সিস্ট তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। আর এই সিস্ট থেকে হতে পারে নানা ব্যাধি।

সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে মুরগির শারীরিক বৃদ্ধির জন্য খামারগুলোতে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে। স্টেরয়েডকে ইনজেকশনের মাধ্যমে ঘাড় অথবা পাখায় দেয়া হয়। এতে মুরগির শরীরের এসব অংশ অনেক বেশি স্টেরয়েডের সংস্পর্শে আসে। এই হরমোন মানবশরীরে বেশ ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষ করে নারীর শরীরে।

তাই এই পাখা খাওয়ার সময় সতর্ক হওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।