English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০১৬ ২৩:১৭

রক্তের গ্রুপ অনুযায়ী ডায়েট!‌

অনলাইন ডেস্ক
রক্তের গ্রুপ অনুযায়ী ডায়েট!‌

রোগা হতে চেয়ে দুজন রোজ একই পরিমাণ খাবার খান। একই সময় ধরে শরীরচর্চা করেন। অথচ দেখা গেল, দুজনের ওজন কমার হার এক নয়। একজন তাড়াতাড়ি রোগা হলেন। অন্যজন হয়তো মোটাই থেকে গেলেন। এর অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে একটি রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ ভিন্ন, এ রকম নোকজনের ওপর এক এক খাবারের প্রতিক্রিয়া এক এক রকম। পুষ্টিবিদদের মতে, ডায়েটও তাই রক্তের গ্রুপ মেনেই ঠিক করা উচিত।

ও গ্রুপ— রোজ প্রচুর মাংস, ডিম, মাছের মতো প্রোটিন খেতে হবে। সঙ্গে দুধজাতীয় খাবার, বিন, ভাত। তবে বেশি নয়।

এ গ্রুপ— মাংস না খাওয়াই ভালো। রোজের খাবারে থাক শাক, সবজি, ডাল, ফল।

বি গ্রুপ— রোজ সবজি, ডিম, লো ফ্যাট যুক্ত দুধজাতীয় খাবার খান। পরিমাণ মতো মাংসও চলতে পারে। তবে গম, ভুটা, ডাল, টমেটো, বাদাম না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

এ বি গ্রুপ— সুস্থ থাকতে রোজ টোফু, সামুদ্রিক মাছ খান। সঙ্গে দুধজাতীয় খাবার, শাকসবজি। যাঁদের রক্তের গ্রুপ এ বি, তাঁদের কফি, অ্যালকোহল, ধূমপান থেকে দূরে থাকাই ভালো। ‌