English Version
আপডেট : ২৫ জুলাই, ২০১৬ ১২:০৪

ঘাস থেকে কন্ডোম

অনলাইন ডেস্ক
ঘাস থেকে কন্ডোম
বিশ্বের সুপার-থিন কন্ডোম হবে ঘাস থেকে । তেমনটাই দাবি বিজ্ঞানীদের। কন্ডোমের ‘পরবর্তী প্রজন্ম’ তৈরির খুব কাছাকাছি চলে এসেছেন গবেষকরা।
 
অস্ট্রেলিয়ায় মেলা এক ধরনের বিশেষ ঘাস থেকে ‘সুপার-থিন’ বা অত্যন্ত পাতলা কন্ডোম প্রায় তৈরি করে ফেলেছেন বিজ্ঞানীরা।
 
জানা গিয়েছে, ‘স্পিনিফেক্স’ নামের ওই বিশেষ প্রজাতির ঘাস থেকে যে ফাইবার উৎপন্ন হয়, তা দিয়ে গবেষকদের দাবি, ল্যাটেক্স (কন্ডোমের প্রধান উপাদান) –এর গুণগতমান আরো উন্নত হবে। এতে  তা থেকে প্রস্তুত কন্ডোম মাথার চুলের মতো পাতলা ফিনফিনে হবে। অথচ তার কার্যকারিতা কোন অংশে কম হবে না। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর-পশ্চিমে ক্যামোউয়েল অঞ্চলেই মেলে এই জাতীয় ঘাস। সেখানকার আদিম জনগোষ্ঠী ‘ইন্দজালান্দজি-ধিধানু’-র সঙ্গে যৌথ উদ্যোগে ওই ঘাস থেকে ন্যানোসেলুলোস বের করবেন গবেষকরা।
 
এরপর তা কন্ডোমের ল্যাটেক্সে মিশিয়ে নতুন ধরনের কন্ডোম তৈরি করা হবে।