স্মৃতিশক্তি বাড়াবে গ্রীন টি
অনলাইন ডেস্ক
গ্রীন টি শুধু শরীরের জন্য নয়, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। সম্প্রতি সুইজারল্যান্ডের ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা চালিয়ে এমন তথ্য জানিয়েছেন।
তারা বলছেন, এর প্রাকৃতিক উপাদান স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক দিন অন্তত কয়েক গ্রাম করে গ্রীন টি পান করেন এমন কয়েকজনকে তারা গবেষণার জন্য বেছে নেন। তাদেরকে গ্রীন টি পান করতে দেওয়ার পর গবেষকরা ঐসব ব্যক্তিদের স্মৃতি বিষয়ক কিছু সমস্যার সমাধান করতে দেন।
গবেষণা শেষে দেখা যায়, যারা গ্রীন টি পান করেছেন তাদের স্মৃতিশক্তিকে সক্রিয় করতে এই চা চুম্বকের মতো প্রভাব ফেলেছে।
গবেষকদের প্রধান গারা বলেন, চা পানের সাথে সাথে ব্যক্তির স্নায়ুগুলো আগের তুলনায় বেশি কাজ করে । এছাড়া মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্সের মধ্যে সম্বন্বয়ও সাধন করে। ফলে ব্যক্তির স্মৃতিশক্তির ওপর একটা ইতিবাচক প্রভাব পড়ে। আর এতে করে তারা কোনো সমস্যাকেও দ্রুত সমাধান করতে পারে বলে জানান গারা।
তিনি আরও বলেন, গ্রীন টি শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি একই সাথে হৃদরোগ ও ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে।


