English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ১৪:৩৭

নগ্ন ঘুমে ঠিক রাখবে শরীরের তাপমাত্রা

অনলাইন ডেস্ক
নগ্ন ঘুমে ঠিক রাখবে শরীরের তাপমাত্রা

আমরা সবাই ঘুমাই। ক্লান্ত দূর করতে ঘুমের জুড়ি নেই। তাই ভাল ঘুম আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাল ঘুম হবার ফলে আমরা সারাদিন ভালভাবে কাজ করতে সক্ষম হই। ঘুম স্বাস্থ্যর জন্য সুবিধা রয়েছে। ঠিক তেমনি পর্যাপ্ত ঘুম না পেয়ে সমস্যা সৃষ্টি করতে পারে।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি সমিক্ষায় দেখা যায়, যদি তোমরা কাপড় ছাড়া ঘুমাও শরীরের তাপমাত্রা ঠিক ততটুকু কমবে যতটুকু একটি ভাল ঘুমের জন্য দরকার। তার মানে এখানে নগ্ন ঘুমের কিছু সুবিধার কথা বল হয়েছে।

যখন আপনি নগ্ন হয়ে ঘুমাবেন শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। যার ফলে আপনি পাবেন গভীর ঘুম। এতে আপনার করটিসল স্তর হ্রাস পেতে থাকবে। করসিটল একটি স্টেরয়েড হরমন যা কোলেস্টেরল থেকে উৎপাদিত হয়। এবং এটি সাধারণত আপনার ওজনে মূখ্য ভূমিকা পালন করে। সঠিক ও ভাল ঘুম না হলে আপনার করটিসল সঠিকভাবে কাজ করতে পারবে না। এতে আপনার ক্ষুধার পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনি তখন না খেয়ে থাকতে পারবেন না।

তাই বিজ্ঞানে বলা হয়েছে, পরিমিত ঘুম না হলে ওজন বৃদ্ধি পায়।

আপনার পায়জামা, টাইট মোজা অথবা টি শার্টে লাগানো এলাস্টিক আপনার রক্ত সঞ্চালন বন্ধ করতে পারে। যদি আপনি নগ্ন হয়ে ঘুমান তাহলে রক্ত আপনার শরীরের মধ্যে প্রবাহিত হতে পারে এবং বর্ধিত প্রচলন করে আপনার শরীর সুস্থ রাখবে।