সৎ খাকুন আত্মবিশ্বাস বাড়বে
সততা মহৎ গুন। সব জায়গাতেই সৎ থাকা প্রয়োজন। বিশেষ করে নিজের কাছে সৎ থাকাটা সবচেয়ে বেশি জরুরী। কারণ পৃথিবী না জানলেও আপনার ব্যক্তিসত্ত্বা জানে আপনি কি করছেন। তাই নিজের কাছে সৎ থাকলে যে কোনো কাজেই আত্মতৃপ্তি পাবেন।
সৎ থাকলে আত্মবিশ্বাসও বেড়ে যাবে বহুগুন। নিজের কাছে সৎ থাকাটা খুব কঠিন নয়। সহজেই নিজের কাছে সততা বজায় রাখা যায়।
তাহলে এক নজরে দেখে নিন কিভাবে নিজের কাছে সৎ থাকতে পারবেন-
নিজের কাছে নিজে জবাবদিহি করুন। সারাদিন কি কি কাজ করেছেন এবং কেন করেছেন সেটা নিজের কাছে প্রশ্ন করুন। নিজের কাছে নিজে সচ্ছতা বজায় রাখুন সব সময়।
নিজের ব্যার্থতার জন্য অন্যকে দোষারোপ করবেন না। যতক্ষণ আপনি অন্যকে দোষারোপ করবেন ততক্ষন আপনি নিজের ভুল গুলো বুঝতে পারবেন না। মজার ব্যাপার হলো আপনার মন কিন্তু জানে আপনি কি করেছেন। তাই সব কাজের জন্য অন্যকে দোষ না দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুল গুলো খুঁজে বের করুন।
কোনো খারাপ কাজ করার পেছনে অজুহাত দেয়ার অভ্যাস দূর করুন। অজুহাত হলো নিজের দায়িত্ব এড়ানোর একটি ফন্দি। তাই নিজের কাছে সৎ থাকার জন্য অজুহাত দেয়ার অভ্যাস বন্ধ করুন।
সততাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিন । নিজেকে বিশুদ্ধ একজন মানুষে পরিণত করার জন্য প্রতিদিন একটু একটু করে খারাপ কাজ ছেড়ে দিন। যে কোন প্রতিকূল পরিবেশেই সৎ থাকার চেষ্টা করুন।
আগে কি করেছেন সেটা ভুলে যান। বরং আগামীতে কি করা সম্ভব সেটা নিয়ে ভাবুন। অতীতের ভুল-ভ্রান্তি গুলোকে ভেতরে পুষে না রেখে সেগুলোকে শুধরানো উচিত।
অসৎ ব্যক্তিরা সবসময়েই মানসিক অশান্তিতে ভোগে। অসৎ ব্যক্তি পৃথিবীর কাছে নিজেকে যতই সৎ বলে প্রচার করুক নিজের কাছে সে সব সময়েই অপরাধী হয়ে থাকে। তাই মানসিক শান্তি ও আত্মতৃপ্তির জন্য নিজের কাছে সততা বজায় রাখা অত্যন্ত জরুরী।


