English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৪:৪৭

কখা বলেই মন জয়

অনলাইন ডেস্ক
কখা বলেই মন জয়

কাছের মানুষের বিপদে সব সময়ে পাশে দাড়ান আপনি। প্রিয় মানুষের আনন্দিত হন সবর্দা। তাদের সঙ্গে নিয়মিত ফোন, সোস্যাল মিডিয়াতে যোগাযোগ করেন। শত ব্যস্ততার মধ্যেও তাদের সময় দেন আপনি। তাই বলে আপনি তাদের মন জয় করে ফেলেছেন, এমনটি নয়। তাই এসব না করেও সামান্য কিছু  বলেই মন জয় করতে পারবেন।

মন জয় করার উপায়

ভাল শ্রোতা হন-  আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে, তখন তার কথা মন দিয়ে শুনুন। কারও মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভাল শ্রোতা হওয়া। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন। কথার মাঝে অন্যকে থামিয়ে দিয়ে নিজে কথা বলবেন না।

চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলুন-  চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বললে একদিকে যেমন কথার গুরুত্ব বাড়ে তেমনি শ্রোতার মনোযোগ বাড়ে। মিটিংয়ে কথা বলার সময় চেষ্টা করুন একে একে সবার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে।

কথা শোনার সময় অন্য কোনও কাজ করবেন না-  আপনি যখন কারও কথা শুনছেন, তখন অন্য কোন কাজ করবেন না। এতে সামনের মানুষটির আপনার সম্পর্কে ধারণা খারাপ হয়ে যায়। সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, অন্তত ৬৫ শতাংশ মানুষ কথা শোনার সময় মোবাইল ব্যবহার করেন।

মন থেকে বলুন- কথা বলার সময়ে মন থেকে কথা বলুন আর যুক্তি দিয়ে ভাবুন। যুক্তি দিয়ে কথা বললে আপনার কথার গুরুত্ব দেবে সবাই।

কথা বলার আগে বক্তার দৃষ্টিকোণ থেকে ভাবুন- কথা বলার সময় নিজেকে সেই মানুষটার জায়গায় বসিয়ে ভাবার চেষ্টা করুন আপনি তাঁর জায়গায় থাকলে কী উত্তর দিতেন।

মন থেকে প্রশংসা করুন- ভালো কাজের প্রশংসা করুন। কিন্তু তা যেন তোষামোদে পরিণত না হয়।

বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনুন- বডি ল্যাঙ্গুয়েজে সমস্যা একটা মানুষকে অনেক নীচে নামিয়ে দিতে পারে। কারও সঙ্গে কথা বলার সময়ে নিজের হাত, পা কী ভাবে রাখবেন সে দিকে খেয়াল রাখুন। শরীরীভাষা পজিটিভ থাকলে মানুষের মন জেতার কাজটাও সহজ হয়।

‘হ্যাঁ-তে হ্যাঁ, না তে না’ বলবেন না- আপনি হয়ত ভাবছেন সামনের মানুষের কথায় কথা মেলালেই বোধহয় জনপ্রিয় থাকা যায়। কিন্তু পরিসংখ্যান বলে ঠিক তার উল্টো কথা। তাই সব সময় ‘হ্যাঁ-তে হ্যাঁ, না তে না’ বললে লাভ কিছু হয় না।

কথাবার্তায় নতুন কোনও দৃষ্টিকোণ আনুন- সামনের মানুষটার সঙ্গে যখন কথা বলবেন তখন কথার মাঝে নতুন কোনও অ্যাঙ্গেল বের করুন। ধরুন আপনি ক্রিকেট নিয়ে কথা বলছেন। সেটার সঙ্গে কোনও মিল বের করে অন্য প্রসঙ্গে কথা বলুন। এই ধরেনর নতুনত্ব মানুষ বেশ পছন্দ করে।