হরমোন সেবনে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে
হরমোনের ওষুধ সেবনে স্তন ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমে। স্তন ক্যান্সারে আক্রান্ত প্রায় ২ হাজার নারীর শরীরে দীর্ঘ সময় ধরে নানা পরীক্ষা-নিরীক্ষার পর সম্প্রতি এই তথ্য জানিয়েছেন একদল গবেষক।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হরমোনের ওষুধ সেবনে স্তন ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমে। তবে এর জন্য ক্যান্সার রোগীদের টানা ১৫ বছর ধরে এই ওষুধ সেবন করতে হবে।
এতে আরও জানানো হয়েছে, স্তন ক্যান্সারে আক্রান্ত ১ হাজার ৯১৮ জন রোগীর ওপর এই পরীক্ষা চালায় আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলোজি (আসকো)। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় পরীক্ষা বলে দাবি করা হয়েছে এতে।
এর ফলাফলে দেখা গেছে, এক তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে সফলতা পেয়েছেন চিকিৎসকরা।
আসকো জানিয়েছে, গবেষণায় অন্তর্ভুক্ত থাকা রোগীদের মধ্যে যাদেরকে হরমোনের ওষুধ সেবন করতে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ৯৫ শতাংশ নারী বর্তমানে সুস্থ আছেন।
আসকোর স্তন ক্যান্সার নিরাময় বিষয়ক গবেষকদের একজন ম্যাসাচুয়েটস জেনারেল হসপিটালের অধ্যাপক পল ঘোষ। তিনি বলেন, এই গবেষণা আমাদের জীবনে অনেক প্রভাব বিস্তার করবে। স্তন ক্যান্সারের ফিরে আসা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই গবেষণা।
এই পরীক্ষাকে একটি বড় সফলতা বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, লাখো নারীর চিকিৎসা পদ্ধতিকে বদলে দেবে এই পরীক্ষা। তবে এই চিকিৎসা পদ্ধতিকে ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন তারা।


