বন্ধুর ‘এক্স’ প্রেমিকার সঙ্গে প্রেম...
বন্ধুর প্রেমিকা নিয়ে বেশিরভাগ ছেলেরই একটু ব্যথা থাকে। অনেকেই গোপন প্রেম বুকে চেপে ঘুরে বেড়ান। ভাবেন কোনও দিন যদি এই প্রেম ভেঙ্গে যায় তবে হয়তো একটা সুয়োগ হবে। কিন্তু সত্যিই কি বন্ধুর ‘এক্স’ প্রমিকার সঙ্গে প্রেম করা উচিত?
এমন প্রশ্নের সন্ধানে অনেকেই রীতিমত হোঁচট খাচ্ছেন। আবার অনেকেই বেশ সতেজ আছেন। সবকিছুরই ভাল এবং মন্দ দু’টো দিকই রয়েছে। দেখে নেওয়া যাক এক ঝলকে বন্ধুর প্রাক্তন প্রেমিকার সঙ্গে কি প্রেম করা!
বন্ধু আপনার সম্পর্কে কী কী ভাবে, কী কী বাজে কথা বলে বা বলে না, সেসব কথা জেনে নিতে পারবেন তার এক্সের কাছ থেকে। সদ্য সম্পর্ক ভেঙে আসা মেয়েটিও মন উজাড় করে সব কথা বলতে চাইবে। বয়ফ্রেন্ডের বন্ধুর প্রতি অনেক মেয়েরই একটু টান থাকে। অনেকটা অবচেতনে যৌন আকর্ষণও। ব্রেক-আপের পরে যদি আপনার বন্ধু সেই সম্পর্কের হ্যাংওভার কাটিয়ে উঠে থাকেন তবে তার কাছ থেকেই সেই মেয়েটির ভালমন্দ বিষয়ে সব খবর পেয়ে যাবেন। প্রেম করার জন্য সমস্ত তথ্য হাতে থাকা প্রয়োজন।
খারাপ দিকগুলো- বন্ধুর সঙ্গে ব্রেক-আপের পরে মানসিক আশ্রয় হিসেবে আপনাকে আঁকড়ে ধরতে পারেন তাঁর প্রাক্তন বান্ধবী। এই ধরনের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই টেকেনা। অনেক সময় রিভেঞ্জ নিতে মেয়েরা প্রাক্তন প্রেমিকের বন্ধুকে ডেট করে কিন্তু সেখানে ভালবাসা ছিটেফোটা থাকে না। পরে প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। প্রাক্তন প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক বন্ধু যদি মেনে নিতে না পারে তবে বন্ধুত্বে চিড় অবশ্যই ধরতে পারে। কার জন্য কী হারাচ্ছেন সেটা বিচার করে দেখাটা জরুরি।
বন্ধুর সঙ্গে প্রেম ভেঙ্গে যাওয়ার পরেও তার হ্যাংওভার থাকতে পারে তার প্রাক্তন প্রেমিকার মনে। ভুলতে চাইলেও আপনাকে দেখেই বার বার তার কথা মনে পড়ে যাবে। এইভাবে সম্পর্ক মোটেই সুস্থ থাকবে না।


