দুর্ঘটনা না আত্মহত্যা? ভিডিওটি দেখুন
যান্ত্রিক জীবনে আমরা সবাই মহা ব্যস্ত। তারপরও একটু সাবধান হলেই জীবনকে সুস্থ্য ও সুন্দর রাখতে পারি আমরা। কিন্তু সমাজেরই কিছু মানুষ নিজেদের অতি চালাকি বা একটু সময় বাঁচানোর জন্য জীবনের মূল্যবান সব সময়ই ক্ষণিকে শেষ করে দেন। তাদের জন্য আজকের আয়োজন।
একটি ভিডিওতে দেখা যায়, একজন যুবক ট্রেনে দরজা ধরে ঝুকিপূ্র্ণভাবে ঝুলছেন। বেশি কয়েকবার রেলে সিগনাল টাওয়ারে ধাক্কা খেতে খেতে বেঁচে গেছে। তবে শেষ যাত্রায় আর রক্ষা হয়নি তাঁর। অবশেষে ট্রেনের সিগনাল পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ দিতে হয় তাকে।
দ্বিতীয় এক ভিডিওটিতে নায়ক চেহারার যুবকটিকে ট্রেনের দরজা ধরে ঝলতে দেখা যায়। এসময় তার সমনে একজন বৃদ্ধ ও বেশ কয়েকজন যাত্রী ছিলেন। এক পর্যায়ে বাকি যাত্রীদের চাপ ও ধাক্কা সামলাতে না পেরে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যায় সে।
তৃতীয় ভিডিওটিতে ট্রেনের দরজা ধরে থাকতে ব্যর্থ হয়ে দ্রুতগামী ট্রেন থেকে পড়ে যায় অফিসগামী একজন। চতুর্থ ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কোমড় ভাঙ্গেন। এরপর ট্রেন ছাদ থেকে পড়ে মারা যান একজন অজ্ঞাতনামা।
অত্যন্ত মর্মান্তি ৭নম্বর ভিডিওটিতে দেখা যায়, একজন ভদ্রলোক তার সন্তান, ব্যাগ নামাচ্ছেন, তবে তার হাতে যিনি ব্যাগ তুলে দিচ্ছিলেন তাকে নামাতে গিয়ে হয় যত বিপত্তি। তিনি নেমেছেনও কিন্তু হঠাৎ মাথাঘুরে পড়ে যান এমন জায়গায় দেখান থেকে তাকে ট্রেনে তোলার মত আর কোনো ব্যবস্থা নেই। অসহায় স্বামী তার চোখের সামনে দেখলেন প্রিতমা স্ত্রীর করুন মৃত্যু।
একজন দাঁড়ি টুপিওয়ালা লোক নিজের পর্দাশীল স্ত্রীকে গাড়িতে তুলে দিয়ে নিজে উঠার অপেক্ষায় লাইনে ছিলেন। কিন্তু ট্রেন চলতে থাকায় স্ত্রীকে তুলে দিলেন ঠিকই কিন্তু তিনি নিজের আর উঠতে পারেননি। শেষ পর্যন্ত ব্যাখেয়ালে চলে যান ট্রেনের নিচে।শুরুতে একজন যেমন চরম বাদরামি করেছেন ঠিক শেষের জনও বাদরামি করতে গিয়ে নিজের প্রান দিলেন। ভিডিওটি একবার দেখুন আপনিও সচেতন হউন।


