English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১০:৫৬

ব্রিটেনে উদযাপিত হচ্ছে রানীর ৯০তম জন্মদিন

অনলাইন ডেস্ক
ব্রিটেনে উদযাপিত হচ্ছে রানীর ৯০তম জন্মদিন
ব্রিটিশ রাজপরিবারের চার প্রজন্ম একসঙ্গে

রানী দ্বিতীয় এলিজাবেথ এর ৯০তম জন্মদিন আজ। ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেওফিয়ারে জন্ম গ্রহণ করেন তিনি। এই উপলক্ষে ব্রিটেনে ৪৮ ঘণ্টার জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মহাধুমধামে রানীর ৯০ তম জন্মদিন পালন করছে রাজপরিবার। ৯০তম জন্মদিনে উইন্সডর ক্যাসলে ৯০ মিনিটের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা ব্রিটেন থেকে সেখানে ১৫০০ আমন্ত্রিত অতিথি যোগ দেবেন বলে জানা গেছে। সেই উপলক্ষ্যে ৯০০ সুসজ্জিত ঘোড়ার বিশেষ মহড়াও অনুষ্ঠিত হবে।

জন্মদিন উপলক্ষে ২০ এপ্রিল লন্ডনের বিভন্ন স্কুলে শিশুদের সাথে সময় কাটান তিনি। পরিদর্শন করেন ব্রিটেনের ডাক বিভাগ রয়েল মেইলের অফিস।

আজ বৃহস্পতিবার রানীর ৯০তম জন্মদিন উপলক্ষে রয়্যাল ডাকবিভাগ প্রকাশ করেছে এই নতুন এবং ঐতিহাসিক ছবি ও ডাকটিকিট। একটি বিস্ময়কর ডাকটিকিটে চার প্রজন্ম : একজন দুর্গ রানী, যিনি অবুঝ দুষ্টু শিশুটির কাছে 'গান-গান'। বাবার দাদি রানী এলিজাবেথকে এভাবেই ডাকে ছোট্ট প্রিন্স জর্জ। রানী দ্বিতীয় এলিজাবেথ, ছোট্ট প্রিন্স জর্জ, তার বাবা প্রিন্স উইলিয়াম, তার বাবা রানীর ছেলে প্রিন্স চার্লস এভাবেই ব্রিটিশ রাজপরিবারের চার প্রজন্মের চারজন একসঙ্গে ধরা পড়েছেন ডাকটিকিটে ব্যবহারের জন্য তোলা ছবিতে।

এ ছাড়া রানীর জীবনের ছয়টি ছবি নিয়ে আরও কয়েকটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। ইতিহাসে সবচেয়ে বেশিবার স্মারক ডাকটিকিটে রানীকে দেখা গেলেও এই প্রথম প্রিন্স জর্জ দাঁড়িয়েছেন ছবি তুলতে। সবার সমান উঁচুতে থাকতে ছোট্ট প্রিন্সকে দাঁড়াতে হয়েছে ফোমের ওপর, বাবার হাত ধরে। বাকিংহাম প্যালেসের হোয়াইট ড্রয়িং রুমে ছবিটি তুলেছেন রয়্যাল ডাকবিভাগের ফটোগ্রাফার রানাল্ড ম্যাকেশনি।

রানীর জন্মদিন উপলক্ষে এ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হলেও এই ছবি ইতিহাস হয়ে থাকবে আরও কতশত বছর! ভেবে নেওয়া যাক, ৯০তম জন্মদিন পালন করছেন প্রিন্স জর্জ। সেটি ২১০৩ সাল। রানী এলিজাবেথের জন্মদিন আর প্রিন্স জর্জের জন্মদিন দুটি সহস্রাব্দ, তিন শতাব্দী কিংবা ১৭৭ বছরের সাক্ষী হয়ে থাকবে এই ছবি। রাজকার্য সঠিকভাবেই করেন উইলিয়াম :রানী এলিজাবেথের জন্মদিন সামনে রেখে নাতি প্রিন্স উইলিয়াম জানালেন, প্রয়োজনীয় রাজকার্য তিনি গুরুত্বের সঙ্গেই পালন করেন। রাজকার্যে মনোযোগ কম প্রিন্স উইলিয়ামের এমন অভিযোগ নাকচ করে তিনি গতকাল বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, আমি গুরুত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করি। যখন রানী মনে করেন, কিছু কাজ কাউকে দিয়ে করাবেন, তখন আমিই প্রথম তা করতে এগিয়ে যাই।

উল্লেখ্য রানী দ্বিতীয় এলিজাবেথ ৬০ বছর ধরে ব্রিটেনের রাজ সিংহাসনে অধিষ্ঠিত আছেন। এর আগে ২০০৬ সালে তার জন্মদিনের সিলভার জুবিলী উদযাপন করেছিল ব্রিটেনবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কালের ইতিহাসের স্বাক্ষী হয়ে আছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজতন্ত্র বিলুপ্ত হলেও রাজপরিবারের প্রতি ভালোবাসা, সম্মান ও কৌতুহল একবিন্দুও কমেনি ব্রিটেনবাসীর।