English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৭:৩৩

ধূমপান ছাড়ুন মুহুত্বে

নিজস্ব প্রতিবেদক
ধূমপান ছাড়ুন মুহুত্বে

ধূমপান ছাড়তে চাইছেন? কিন্তু কী ভাবে ছাড়বেন সেটাই বুঝে উঠতে পারছেন না। কখনও ভাবছেন রেজলিউশন নিয়ে একদিনেই ছেড়ে দেবেন ধূমপান। আবার কখনও ভরসা করতে পারছেন না নিজেকেই। ভাবছেন ধীরে ধীরে কমাতে থাকবেন।

মার্কিন গবেষকরা কিন্তু উপদেশ দিচ্ছেন ধীরে ধীরে নয়, একবারেই ছেড়ে দিন। এতে আবার নেশা ধরার প্রবণতা অনেক কমে যায়।

মোট ৬৯৭ জন স্মোকারের উপর গবেষণা চালানো হয়। এদের দু’ভাগে ভাগ করা হয়। একদলকে বলা হয় একটা বিশেষ দিন ঠিক করে হঠাৎ ধূমপান ছেড়ে দিতে। যা করতে তাঁদের সাহায্য করেন এক দল নার্স। অন্য দলকে বলা হয় দু’সপ্তাহ ধরে ধীরে ধীরে ছাড়তে। দু’দলকেই একই রকম কাউন্সেলিং ও নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির সাহায্যে চিকিতৎসা করা হয়। দ্বিতীয় দল দু’সপ্তাহে ৭৫ শতাংশ পর্যন্ত সিগারেট কমিয়ে আনতে পারলেও পুরোপুরি ছেড়ে দিতে পারেনি।

এর র প্রথমে চার সপ্তাহ ও পরে ছয় মাসের বিরতি দিয়ে আবার দু’দলকেই পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে সিগারেট পুরোপুরি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় দলের থেকে প্রথম দলের হার ২৫ শতাংশ বেশি।

অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।