অল্প মদ্যপানেই মাতাল হতে চান? তবে পড়ুন...
"নেশার লাটিম ঝিম ধরেছে..." শিল্পী সুবীর নন্দীর বিখ্যাত গানটা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু অতিরিক্ত মদ খাওয়া সবসময়ই ক্ষতিকর।আবার মদ খেয়ে যদি নেশাই না হয়, চোখে যদি একটু ঢুলুনি না আসে তবে পুরো আয়োজনটাই তো মাঠে মারা যাবে। কিন্তু জানেন কি, আপনি সতর্ক হয়ে দু-এক পেগে ক্ষান্ত থাকলেও মদের সঙ্গে আপনি যে আনুষাঙ্গিক পানীয়টি নিচ্ছেন, সেটাই আপনার নেশা কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।
মদ্যপান করে যাতে মাত্রাতিরিক্ত নেশা না হয়ে যায়, সেটা অনেকেই খেয়াল রাখেন। বিশেষত, যদি মদ্যপান করার পরে ড্রাইভ করতে হয়, বা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের মুখোমুখি হতে হয়, তা হলে তো কথাই নেই।
সাম্প্রতিক একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ডায়েট কোক জাতীয় সফট ড্রিংকস্ এর সাথে মদ মিশিয়ে খেলে তার প্রভাব অনেকটাই বেশি হয়। ডায়েট সোডা এবং সাধারণ সোডা সমপরিমাণে মদ মিশিয়ে পান করলে ডায়েট সোডার ক্ষেত্রে ১৮ শতাংশ বেশি নেশা হয় বলে গবেষকরা দাবি করেছেন।
কারণ, সাধারণ সোডায় যে সিন্থেটিক সুইটনারগুলি থাকে, সেগুলি আপনার মানুষের শরীরে খাদ্য হিসাবে দ্রুত মিশতে থাকে। ফলে শরীরের রক্তের সঙ্গে মদ মেশার প্রক্রিয়ার গতি কমে যায়।
অন্যদিকে, ডায়েট কো বা ডায়েট সোডায় আর্টিফিশিয়াল সুইটনারের মূল উপাদান অ্যাসপার্টেম থাকে। এই উপাদানটিকে আপনার শরীর খাদ্য হিসেবে গ্রহণ করে না। ফলে পানীয়ে মিশে থাকা মদ দ্রুত শরীরে মিশতে থাকে। যার ফলে অল্প মদ খেয়েই অনেকেই মাতাল হয়ে যান।
এবার থেকে আপনি মদ্যপান করার সময়ে আনুষঙ্গিক পানীয় হিসেবে সাধারণ না ডায়েট সোডা বাছবেন, সেই সিদ্ধান্ত একান্তই আপনার।


