মোটাদের জন্য ১০টি সৌন্দর্য টিপস
মোটা বলে নিজেকে অসুন্দর মনে করার কোনও কারণ নেই। কেননা, এই পৃথিবীতে এমন অনেকে রয়েছেন, যারা নিঃসন্দেহে মোটা। কিন্তু তাদের দেখে দুনিয়ার বহু পুরুষের ঘুম হারাম হয়ে যায়। যেমন ধরুন অ্যাশলে গ্রাহাম। স্থূল দেহেই তিনি দুনিয়া কাঁপিয়েছেন।
এবার প্রশ্ন হল, নিজেকে সুন্দর করবেন কীভাবে।
১. প্রথমেই মাথায় রাখুন, স্থূলতা সুস্বাস্থ্য বা সৌন্দর্যের একমাত্র মাপকাঠি হতে পারে না। এমন অনেকেই আছেন, যারা স্থূল, কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী।
২. বেশী বেশী হাঁটুন। কাজ করতে থাকুন। যতটা সম্ভব নিজেকে সক্রিয় রাখুন।
৩. যা ভালবাসেন, তা-ই করুন। এতে মন ভাল থাকবে। মন ভাল থাকলে তার প্রভাব শরীরে ও মনে পড়তে বাধ্য।
৪. ওজন কমাতে হবে। ফলে, ওজন তুলতে হবে। ওজন তোলা নিয়ে অনেকের মনে ভয় বাসা বাঁধে। সেই ভয় দূর করুন।
৫. ফিট থাকতে সকলেরই অনুপ্রেরণা লাগে। আপনি কী বা কাকে দেখে অনুপ্রাণিত হন, সেটা ঠিক করে নিন।
৬. নিজেকে হালকা রাখতে শিখুন। চাপ নেবেন না।
৭. মনকে রাখুন নিয়ন্ত্রণে। কাজে দেবে প্রাণায়ম।
৮. একটা কথা মাথায় রাখবেন, আপনি অসুন্দর নন। আপনারও একটা সৌন্দর্য আছে।
৯. আপনি সুন্দর কি না, সেটা অন্য কেউ কেন ঠিক করবেন? আপনিই নিজেকে বলুন, ‘‘আমি সুন্দর’’।
১০. শেষ কথা। সৌন্দর্যের বাসা মনের ভিতর। মন যার সুন্দর, সে অসুন্দর হয় কী করে?


