জানেন কি? ধুমপানের ক্ষতি পূরণ করতে শরীরের কতদিন লাগে?
ধুমপায়ীরা সাবধান। এই নিউজটি পড়লে মাথা ঘুরে পড়ে যেতে পারেন! ধুমপান যে আপনার শরীরের মারাত্মক ক্ষতি করছে সেটা নিশ্চই জানেন। সিগারেট ছাড়তে চান হয়তো দীর্ঘদিনের অভ্যাসের কারনে পারছেন না। কিন্তু ছাড়তে যে আপনাকে হবেই। এবং আজই সংকল্পবদ্ধ হতে হবে। জানেন কি, সিগারেট ছাড়ার মাত্র বিশ মিনিটের মধ্যে আপনার শরীর তা টের পেতে শুরু করে! আর ধুমপানের কারনে আপনি যে ক্ষতির শিকার হয়েছেন তা কতদিনে পূরণ হয়?
সম্প্রতি আমেরিকায় করা এক গবেষণায় দেখা গেছে জীবনের শেষ সিগারেটের পর বিশ মিনিট পরই শরীর তা বুঝতে পারে। আর এই ক্ষতি থেকে বেরিয়ে আসতে শরীর কতদিন সময় নেয় জানেন? মাত্র ১৫ বছর!! জ্বি হ্যাঁ, ধুমপান মানুষের শরীরের যে পরিমাণ ক্ষতি করে তা থেকে বেরিয়ে আসতে শরীর পনের বছর সময় নেয়। গবেষণায় দেখা গেছে, সিগারেট ছাড়ার বিশ মিনিট পর থেকেই শরীরের রক্তচাপ ও পালস্ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ধুমপানের কারনে রক্তে মেশা কার্বন মনোস্কাইডের পরিমাণ কমতে শুরু করে আট ঘন্টার মধ্যে।
সিগারেট ছাড়ার দুই দিনের মধ্যে গন্ধ ও স্বাদ নেয়ার ক্ষমতার লক্ষণীয় উন্নতি হয়। টানা পাঁচ বছর সিগারেট ছাড়া থাকলে হার্ট, মুখ, গলা ও মূত্রথলির ক্যান্সারের সম্ভবনা অর্ধেকেরও নিচে নেমে যায়। পনের বছর পর আচমকা মৃত্যুর সম্ভাবনা অধুমপায়ীদের মতই নিন্মগামী হয়। ফুসফুস ক্যান্সার, পাকস্থলি ক্যান্সারের সম্ভাবনা বহুগুণ কমে যায়। তাই ভেবে দেখুন অধুমপায়ীদের থেকে আপনি পনের বছর পিছিয়ে আছেন। তাই আজই, এখনই ধুমপান ছাড়ুন।


