যে ১১টি ছোট ব্যাপারে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকে
স্বামী-স্ত্রী একসঙ্গে থাকবেন আর ঝগড়া-বিবাদ ঠোকাঠুকি হবে না, তা-ও কি হয়? এই চিরদ্বন্দ্বের সর্বশেষ ফলাফল অবশ্যই দু’জনের প্রেম বেড়ে যাওয়া। শেষমেশ দু’জনেই দু’জনকে বলে ফেলা— ‘‘ছোট ব্যাপারটাকে কীভাবে বড় করলাম দেখ!’’ আমরা বের করেছি সেরকমই ছোট ১১টি কারন। দেখে নিন, মিলছে কি না।
১. ‘‘টিভি-র রিমোট কার? আমার...না! আমার...ক্রিকেট! সিরিয়াল!’’
২. ‘‘হোয়াট্সঅ্যাপে দুটো নীল টিক-মার্ক দেখলাম। তার মানে মেসেজ দেখেছো, কিন্তু উত্তর দাওনি! অসভ্য!’’
৩. ‘‘গাড়িতে রবীন্দ্রসঙ্গীতই ভাল...সরি! রিহানা!’’
৪. ‘‘বিছানার ওই ধারটা কোনও দিনই পেলাম না। বাঁ-কাত হয়ে ঘুমোতে পারি না জানে...তবু...’’
৫. ‘‘বাথরুমে সকাল থেকে বসে কী মহাভারত লেখা চলছে! বাকিদেরও ইয়ে পায়...’’
৬. ‘‘মশারি কাল আমি টাঙিয়েছিলাম। আজ তুমি। ও হ্যাঁ, আলোটাও নিভিয়ে দিও। দরজার ছিটকিনি দেখে নিও।’’
৭. ‘‘আমার ফ্যামিলির কথা উঠলেই মুখটা অমন করো কেন? ওরা কি তোমার শত্রু!’’
৮. ‘‘আয়নায় কি নাম লেখা আছে? মামার বাড়ির আবদার!’’
৯. ‘‘বাচ্চাকে গোল্লায় পাঠাচ্ছ তুমি!’’
১০. ‘‘এসি-টা কমিয়ে দাও। সম্ভব হলে তিব্বত গিয়ে থাকো।’’
১১. ‘‘আজ রাতে ভাত। রুটি খেতে হলে অন্য কাউকে দেখো।’’


