স্নান সম্পর্কে ৯টি ভুল ধারণা
বাথরুমে ঢুকে ঝপাঝপ পানি ঢাললেই কি স্নান হয়ে গেল? অনেকক্ষণ ধরে পানি ঢাললেন, সেটাও ভুল। জেনে নিন, স্নানের সময়ে কী কী ভুল আমরা প্রায় সকলেই করি।
১. গরম পানিতে স্নান করা ভাল, এই ধারণা ভুল। স্নান করুন স্বাভাবিক উষ্ণ পানিতে। গরম পানিতে ত্বকের ন্যাচারাল অয়েল নষ্ট হয়। দ্বিতীয়ত সরাসরি গরম পানির সংস্পর্শে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে।
২. দীর্ঘক্ষণ ধরে স্নান করা ভুল। ১০ মিনিট ধরে স্নান করা যথেষ্ট।
৩. ডিও সোপ বা অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ব্যবহার করবেন না। সাধারণ সাবান ব্যবহার করুন।
৪. গোটা শরীরে দেদার সাবান ঘষবেন না। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। বুঝেশুনে সাবান ব্যবহার করুন।
৫. ময়শ্চারাইজ করার পদ্ধতি মেনে চলুন। কোনও ময়াশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে তিন মিনিটের বেশি অপেক্ষা করবেন না। ধুয়ে ফেলুন।
৬. যে পাফ দিয়ে সাবান ব্যবহার করেন, সেটি প্রতি মাসে পাল্টে ফেলুন।
৭. ন্যাচারাল প্রডাক্ট বলে বাজারে যা বিকোচ্ছে, সেগুলির উপরে ঝাঁপিয়ে পড়বেন না। দেখেশুনে কিনুন।
৮. রোজ শ্যাম্পু করলে চুল ভাল থাকে? কে বলেছে? সপ্তাহে ২-৩ বার যথেষ্ট।
৯. একই শ্যাম্পু ক্রমাগত ব্যবহার করবেন না। ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করুন।


