সুস্থ যৌন সম্পর্কের কিছু খাবার
দাম্পত্য কলহের একটি অন্যতম কারণ হিসেবে ধরা হয় শারীরিক দুর্বলতাকে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ভালো মুনাফা করে যাচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেক সময় হিতে বিপরীত হতে দেখা যায়।
তবে হাতের কাছে কিছু খাবার পাওয়া যায় যা অনেক সময় এই দুশ্চিন্তা দূর করতে পারে।
বিদেশি ফল স্ট্রবেরি খেতে বেশ সুস্বাদু। সুস্থ স্বাভাবিক যৌন জীবনের জন্য বেশ উপকারী এই ফল। প্রতিদিনের খাবার তালিকায় তাই স্ট্রবেরি রাখা উচিত। রসুন নারী ও পুরুষ নির্বিশেষে যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে রসুন। তাই প্রাকৃতিকভাবে যৌন শক্তি বৃদ্ধি করতে চাইলে রসুনের বিকল্প খুব একটা নেই। যৌন উত্তেজনা ও প্রজনন ক্ষমতা বাড়ায় পালংশাক। খেতেও এটি বেশ সুস্বাদু। নিয়মিত পালংশাক খেলে তা গড়ে তুলতে পারে সুন্দর দাম্পত্যময় জীবন।
অনেকেরই পছন্দের খাবার চকলেট। চকলেটকে তুলনা করা হয় ফোরপ্লের সঙ্গে। চকলেট খেলে শরীরে অনেক বেশি এনডরফিন তৈরি হয়। এই এনডরফিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে যৌন উত্তেজনা বৃদ্ধি করে।
তরমুজকে বলা হয় প্রাকৃতিক ভায়াগ্রা। তরমুজে থাকে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। রক্তবাহিকা প্রসারিত করে যৌনাঙ্গে রক্তের প্রবাহ বাড়াতে সাহায্য করে অ্যামাইনো অ্যাসিড। বাজারে খুব একটা পাওয়া যায় না কিউয়ি ফল। প্রচুর পরিমানে ভিটামিন সি-এ ভরপুর এই ফল। যৌন ক্ষমতা বাড়ানোর জন্য খুব উপকারি বিবেচনা করা হয় কিউয়িকে।


