সেক্স দীর্ঘস্থায়ী করতে স্রেফ পাঁচটি নিয়ম
সেক্স দীর্ঘস্থায়ী না হলে পরিপূর্ণ যৌনতৃপ্তি হয়না। এতে দূরত্ব বেড়ে যায় সঙ্গীনীর সাথে। দীর্ঘস্থায়ী করতে ওষুধ বা অন্য কিছুর প্রয়োজন নেই। চিকিৎসকরা বলছেন, এই সবের কোনও প্রয়োজন নেই। স্রেফ পাঁচটি ছোটখাটো বিষয় মেনে চললেই যৌনজীবন হবে উপভোগ্য।
১. গবেষণায় দেখা গিয়েছে, সঙ্গী বা সঙ্গিনীকে জড়িয়ে ধরার উপর অনেক কিছু নির্ভর করছে। শক্ত করে জড়ি্য়ে ধরলে যে উষ্ণতা আসে, তাতে পরস্পরের প্রতি বিশ্বাস বাড়ে। সুখের হয় যৌনজীবন।
২. চুম্বন। গভীর চুম্বনের কোনও বিকল্প নেই। শুরুতেই যৌনক্রিয়ায় প্রবেশ না করে পরস্পরের দেহে চুমু দিন অনেক্ষণ ধরে। এই জড়িয়ে ধরা বা চুম্বনের মতো বিষয়গুলি নিয়েই ফোর-প্লে। সেক্স দীর্ঘস্থায়ী করতে ফোরপ্লে-র উপর জোর দেওয়া উচিত।
৩. বীর্যপাত হবার আগ মুহূর্তে পুরুষাঙ্গ বের করে নিন। তারপর মিনিটখানেক পর স্থিতি হলে আবার শুরু করুন। সেই সময়টুকু সঙ্গীনীর সাথে আবারও ফোরপ্লে করুন। এটা অভ্যাসের বিষয় যা আপনাকেই তৈরি করতে হবে।
৪. দ্রুত নয়, ধীরে ধীরে এগিয়ে চলুন। গবেষক পিক্সি ম্যাককেনা বলছেন, ধীরে চলুন। একটু একটু করে উপভোগ করুন প্রতিটি মুহূর্ত।
৫. সঙ্গে থাক গভীর প্রেম। এটাই প্রথম এবং শেষ কথা।


