English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০১

অতিরিক্ত স্মার্টফোন ব্যাবহারে পুরুষত্বহানি!

অনলাইন ডেস্ক
অতিরিক্ত স্মার্টফোন ব্যাবহারে পুরুষত্বহানি!

 

স্মার্টফোনের যুগে মানুষের জীবন আমুল পরির্তন হয়েছে। প্রতি মুহূর্তে প্রিয়জনকে ছেড়ে থাকা যায়, কিন্তু স্মার্টফোনকে একদমই নয়। বাসে, ট্রেনে, কখনও বুকে, কখনও কোলে, সর্বদা সঙ্গী স্মার্টফোন। এমনকী রাতে একাকী বিছানায় ফোনের সঙ্গে আড্ডা মারতে মারতে দিব্যি কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। তবে জানেন কি, আপনার জীবনের অপরিহার্য স্মার্টফোন আপনাকে আনস্মার্ট করতে পারে। বুঝলেন না?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অত্যধিক স্মার্টফোনের সঙ্গে সহবাস ক্ষতি করতে পারে আপনার হার্টকে। মানসিক অবসাদও আসে অত্যধিক ফোন ব্যবহারে। এক সমীক্ষায় জানা গিয়েছে, ২০ থেকে ২৪ বছর বয়সী ছেলেমেয়েরা বেশি মানসিক অবসাদে ভুগছেন। দিনের পর দিন গভীর রাত পর্যন্ত ফোনে সময় কাটানো একমাত্র কারণ বলে মনে করছেন চিকিত্সকরা।

এছাড়াও একদল বিশেষজ্ঞরা মনে করছেন, প্যান্টের পকেটে মোবাইল বহন করলে স্পার্ম কাউন্ট কম হওয়ার সম্ভবনা থাকে। এমনকী বেশি মোবাইল ব্যবহারে মেয়েদের ক্ষেত্রেও অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, যে সব মেয়েরা বুকে মোবাইল রাখেন, স্তন ক্যানসার হওয়ার সম্ভবনা বেশি থাকে তাঁদের। সন্তানসম্ভবা মহিলাদেরকেও অত্যধিক মোবাইল ব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন, তাঁরা।