English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১২:৪৩
উত্তম বিকাশে

আপনার সঙ্গ প্রয়োজন শিশুটির

নিজস্ব প্রতিবেদক
আপনার সঙ্গ প্রয়োজন শিশুটির

ধীরে ধীরে বেড়ে ওঠে আপনার শিশু। এসময়ে আপনার নানা  আচরন শিশুটি অনুকরন করেন। এবং এভাবেই আপনার অজান্তেই তার মানষিক বিকাশ গড়ে ওঠে। কিন্তু যখন শিশুটি আপনাকে পাবে না, তখন সে অনুকরন করবে অন্যকে। সেই ব্যক্তি যদি নেতিবাচক হয়ে থাকে, তবে শিশুটি আচরন সেই দিকেই ধাবিত হবে। তাই আপনার শিশুর ইতিবাচক ’মানসিক বিকাশে’  অবশ্যই আপনাকে সময় দিতে হবে। এবং উত্তম মানষিক বিকাশ হোক এমন বিষয়গুলো তার সামনে উপস্থাপন করতে হবে আপনার।

কারন একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্ম হয় মা-বাবার। সেই সঙ্গে শুরু হয় শিশুটিকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা। বাবা-মা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারেন না কীভাবে শিশুটিকে উত্তম মানষিকতায় গড়ে তুলবেন। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এ কাজ করা সম্ভব নয়। কারণ চলার পথে প্রতিনিয়ত নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তবে কিছু নিয়ম মেনে চললে আপনার শিশুটি পাবে সুস্থ ও সুন্দর পরিবেশ। যা তার মানসিক বিকাশ সাধনে সহায়তা করবে। মনে রাখবেন শৈশব চোখের পলকেই ফুরিয়ে যায়।

 

আপনার শিশুর শৈশব ভরিয়ে দিন আপনার সংস্পর্শে। তার সঙ্গে খেলুন, আত্মীয়ের বাসায় বেড়াতে নিয়ে যান, দূরে কোথাও ঘুরে আসুন। শিশুটির সঙ্গে আপনার সম্পর্ক যেন হয় বিশ্বাস আর ভালোবাসার।

 

সঙ্গ দিয়েই শিশুটিকে সততার শিক্ষা দিন, দায়িত্ব সম্পর্কে বোঝান, বড়দের সম্মান করতে শেখান। তাকে বোঝান সব কাজে ধৈর্য ধারণ করতে হয়। এসব শিক্ষার মাধ্যমে তার জীবনের মজবুত ভিত্তি তৈরি হবে।

অন্যদের সঙ্গে কীভাবে মিশতে হয় তা শেখান। শিশুরা খেলার সময় কোন সমস্যায় পড়লে তা তাদের সমাধান করতে দিন। অন্যের মতের প্রতি কীভাবে সম্মান দেখাতে হয় তা শিক্ষা দিন।

 

শিশুকে খাওয়া, ঘুম, খেলার সময় নির্দিষ্ট করে দিন। এতে সে সময়ানুবর্তীতা শিখবে। শিশুটিকে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। তাকে নতুন নতুন বই উপহার দিন। একটা বই পড়া শেষ হলে তার কাছে বইটি সম্পর্কে জানতে চান।

 

যে কোন ভালো কাজের জন্যে তার প্রশংসা করুন, তা যতই ছোট হোক। খারাপ কাজের জন্যে কখনো বকা দেবেন না, বুঝিয়ে বলুন কাজটি কীভাবে করা উচিৎ ছিল। সর্বোপরি দেশকে ভালবাসতে শিখান।

 

এই ভাবেই আপনার সঙ্গের মাধ্যমে উত্তম মানষিকতা গড়বে আপনার শিশুটি।